আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফেব্রুয়ারির শেষ দিকে ভিয়েতনামে ট্রাম্প-কিম বৈঠক

ফেব্রুয়ারির শেষ দিকে ভিয়েতনামে ট্রাম্প-কিম বৈঠক

চলতি ফেব্রুয়ারির শেষ দিকে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে জানা গেছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) কংগ্রেসে স্টেট অব দি ইউনিয়নের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নির্বাচিত না হতাম, আমার মতে- আমরা এখন উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তাম।

‘জিম্মি হওয়া আমাদের নাগরিকরা দেশে ফিরে এসেছেন এবং পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ হয়ে গেছে। গত ১৫ মাস হয়ে গেল, একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষাও হয়নি।’

ট্রাম্প বলেন, এখনও অনেক কাজ বাকি আছে। কিন্তু কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক একটি ভালো দিক। চেয়ারম্যান কিম ও আমি আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামে বসতে যাচ্ছি।

নির্দিষ্ট ভেন্যুর কথা উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সিএনএন জানিয়েছে, হ্যানয় ও ড্যানাঙে এ বৈঠক হতে পারে।

জাতির উদ্দেশ্যে দেয়া এই ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে একটি দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের ডাকও দেন।

গত বছর সিঙ্গাপুরে এ দুই নেতার ঐতিহাসিক বৈঠকের পর থেকেই তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছিল।

সিঙ্গাপুরের ওই বৈঠকটি ছিল উত্তর কোরিয়ার একজন নেতার সঙ্গে কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত