আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ায় তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ার একটি তালাবদ্ধ দোকানঘর থেকে ১৯৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভনে তাদের সেখানে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বলে অভিবাসন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে পর্যটন ভিসায় বালি ও ইওগেকার্তা শহর হয়ে তারা ইন্দোনেশিয়ায় ঢুকেছেন।

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার অভিবাসন প্রধান ফেরি মেনাং সিহিত বলেন, এসব বাংলাদেশি মানবপাচারের শিকার হয়েছেন। মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ভালো কাজের সুযোগ দেয়ার লোভের ফাঁদে ফেলে তাদের এখানে নিয়ে আসা হয়েছে। সুমাত্রা দ্বীপের মেদানে তারা তালাবদ্ধ অবস্থায় ছিলেন।

বুধবার রাতে যখন তাদের উদ্ধার করা হয়, তখন সবাই সুস্থ ছিলেন। এরপর তাদের অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রক্রিয়া চলছে।

আটকদের একজন ৩৯ বছর বয়সী মাহবুব বলেন, গত তিন মাস ধরে তাদের কয়েকজনকে এভাবে আটকে রাখা হয়েছিল। সবাই প্রতারিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

মাহবুব বলেন, আমাদের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। এজন্যই আমরা বালির উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলাম। এরপর চারদিনের বাস সফর শেষে এখানে পৌঁছাই।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের ভেতর থেকে সন্দেহজনক শোরগোলের খবর পাওয়ার পর স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দেন।

উদ্ধার হওয়ার এসব লোকজন রোহিঙ্গা নন বলে জানিয়েছেন মেনাং সিহিত।

শেয়ার করুন

পাঠকের মতামত