আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বুকের বাইরে হৃদযন্ত্র নিয়ে শিশুর জন্ম, অতঃপর...

বুকের বাইরে হৃদযন্ত্র নিয়ে শিশুর জন্ম, অতঃপর...

২০১৭ সালের ২২ নভেম্বর যুক্তরাজ্যের লেস্টার শহরের গ্লেনফিল্ড হাসপাতালে একটি শিশু জন্মগ্রহণ করে। তবে সিজারের মাধ্যমে জন্ম নেয়া ভেনেলোপ উইকন্স নামের ওই শিশুর হৃদযন্ত্রটি শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। অবশেষে জন্ম নেয়ার ১৪ মাস পর তার হৃদযন্ত্রটি প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিশুটির হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে তার বুকে তিনটি অপারেশন চালিছেয়েন চিকিৎসকরা। ভেনেলোপ উইকন্সকে নটিংহ্যাম শহরের কুইন্স মেডিকেল সেন্টার থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের মে মাসে ওই মেডিকেল সেন্টারে তাকে স্থানান্তর করা হয়েছিল।

শিশুটিকে আগেও বেশ কয়েকবার বাড়িতে নেয়া হলেও এবার স্থায়ীভাবে নেয়া হয়েছে। নটিংহামের বুলওয়েলের বাসিন্দা ওই শিশুর মা বিবিসিকে বলেন, ‘ভেনেলোপকে ঘরে আনতে পারাটা আমাদের জন্য উত্তেজনাকর ও একটা বড় চাপ থেকে মুক্ত হওয়ার ব্যাপার। দীর্ঘ এই যাত্রা একইসঙ্গে যেমন উত্তেজনাকর ছিল তেমনি ছিল ভয়ের। লম্বা একটা আবেগঘন সময় পার করে আমরা তাকে ঘরে আনতে পারলাম।’

গত ১৪ মাস সার্বক্ষণিক চিকিৎসা সেবার মধ্যে ছিল শিশুটি। সারারাত জেগে সন্তানের পাশে ছিলেন বাবা-মা দু’জনেই। শিশুটির বাবা ডিন উইকিন্স বলেন, ‘এখনো তাকে (শিশুটি) অনেকটা পথ পাড়ি দিতে হবে। ঘরে ফেরার মধ্য দিয়ে দীর্ঘ যাত্রার প্রথম ধাপটি অতিক্রম করলো সে। আগামীতে তার সঙ্গে আমাদের যে স্মৃতিগুলো তৈরি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করছি আমরা।’

বিরল এই রোগের নাম ইক্টোপিয়া কোরডিস। কয়েক লাখ শিশুর জন্ম নেয়ার ক্ষেত্রেও এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। ভেনেলোপ নামের ওই শিশুটি যখন মায়ের পেটে তখনই এটি ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন, তার বাঁচার সম্ভাবনা দশভাগের এক ভাগ।

শেয়ার করুন

পাঠকের মতামত