আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আবারও উত্তপ্ত প্যারিস

আবারও উত্তপ্ত প্যারিস

সাপ্তাহিক ছুটির দিনে আবারও উত্তপ্ত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ। শনিবার ১৩ তম সপ্তাহে বিক্ষোভে নেমেছিলেন হলুদ জ্যাকেট (ইয়েলো ভেস্ট) আন্দোলনকারীরা। তবে একটি বিস্ফোরণের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধানের বাড়ি ব্রিটানিতে রাতভর আগুন দিয়ে হামলা চালানো হয়েছে।

গত নভেম্বরের মাঝামাঝিতে জ্বালানি তেলের কর বৃদ্ধির প্রতিবাদে ট্যাক্সি চালকদের পরিহিত হলুদ জ্যাকেট পরে আন্দোলনে নামে বিক্ষোভকারীরা। ম্যাক্রন সরকার কর প্রত্যাহারের ঘোষণা দিলেও রাজনৈতিক পরিস্থিতি বদলানোর জন্য আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।

শনিবার প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের পাশ দিয়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার লোক। মিছিলটি শান্তিপূর্ণ হলেও কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর প্রতি বিভিন্ন জিনিস ছুঁড়ে মেরেছে। এছাড়া একটি স্কুটার ও পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ এবং কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ‘স্টিং বল গ্রেনেড’ ছুড়েছে। এক বিক্ষোভকারী গ্রেনেডটি উঠিয়ে পাল্টা পুলিশের দিকে ছুড়ে মারার সময় সে গুরুতর আহত হয়েছে। আরেকজন দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে চার হাজারসহ সারা দেশে ১২ হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেছে। তবে পুলিশ সূত্র এ সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত