আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১৭

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১৭

ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার ভোররাত ৪টার দিকে দিল্লির জনাকীর্ণ করল বাগ এলাকার হোটেল আরপিত প্যালেসে এ অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হোটেলে আগুন লাগার পর জানালা দিয়ে লাফ দিয়ে বাঁচতে গিয়ে তারা মারা যান।

হোটেল থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে হোটেল আরপিত প্যালেসের চতুর্থ ও পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ২৪টিরও বেশি ইউনিট।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা মোবাইলফোনের ভিডিও চিত্রে দেখা যায়, বড় সাদা রঙের হোটেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

হোটেলের কর্মচারীরা জানিয়েছেন, আগুন লাগার সময় হোটেলের ৬৫টি কক্ষের ১৫০ লোকের মধ্যে অধিকাংশ ঘুমাচ্ছিলেন।

কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ লোক মারা যায়।

দিল্লিতে করল বাগ কম বাজেটের পর্যটকদের জন্য জনপ্রিয় জায়গা। সেখানে বেশ কয়েকটি হোটেল ও মার্কেট রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত