আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এই গ্রীষ্মেই পদত্যাগ করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী!

এই গ্রীষ্মেই পদত্যাগ করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী!

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এই গ্রীষ্মেই পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে অনুমান করছেন দেশটির মন্ত্রিসভার মন্ত্রীরা। এই অনুমান অনুসারে, শেষপর্যন্ত ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের পর তিনি তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সংক্ষিপ্ত করতে পারেন।

এরপর থেরেসা মে নতুন একটি টোরি নেতৃত্ব বাছাইয়ের জন্য অক্টোবরে অনুষ্ঠেয় দলটির বার্ষিক সম্মেলনে একটি সময়সূচি ঘোষণা করবেন। কমপক্ষে মন্ত্রিসভার দুজনকে ব্যক্তিগতভাবে তিনি যে ইঙ্গিত দিয়েছেন, তাতে তারা এমনটি মনে করছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ‘দ্য সান’কে।

থেরেসা মে’র বন্ধু লিয়াম ফক্সের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমটিকে জানায়, বাণিজ্যমন্ত্রী লিয়াম মনে করেন যে ২৯ মার্চের পর পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তাকে থেরেসা মে যা বলেছেন, তা তার পদত্যাগের সম্ভাবনাকেই ইঙ্গিত করছে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলেননি মে।

ইরান-ভিত্তিক গণমাধ্যম পার্সটুডে’র খবরে বলা হয়, মার্চ মাসে ব্রেক্সিট চুক্তি পাস হয়ে গেলে থেরেসা মে প্রধানমন্ত্রিত্ব ছাড়বেন। তার ঘনিষ্ঠ জনরা বলছেন যে তিনি পদত্যাগের জন্য প্রস্তুত, তবে প্রতিদ্বন্দ্বী বরিস জনসনকে ঠেকাতে নতুন নির্বাচনে লড়তেও পারেন।

আরও বলা হয়, আগামী ২৯ মার্চ ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হওয়ার কথা আছে। গত মাসে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ঐতিহাসিক পরাজয়ের পর থেরেসা মে বলেন যে তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

শেয়ার করুন

পাঠকের মতামত