আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে শিকাগোর শিল্পাঞ্চলে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রে শিকাগোর শিল্পাঞ্চলে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, দেশটির শিকাগোর শহরতলীতে একটি শিল্পাঞ্চলের কারখানায় একজন বন্দুকধারী গুলি ছুড়লে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তারা বলছেন, এ ঘটনায় আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ইলিনয়ের অরোরার পুলিশ প্রধান ক্রিস্টেন জিমান বলেছেন, এ মুহূর্তে আমরা পাঁচজনের মৃত্যু খবর নিশ্চিত করতে পারছি।

তিনি বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটার পরপরই ভবনটিতে প্রবেশ করে গুলিবিদ্ধ হন দুজন পুলিশ সদস্য।

পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারী ব্যক্তি নিহত হয়। ৪৫ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম গ্যারি মার্টিন বলে জানা গেছে। তিনি ওই কারখানাতেই কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কেন গুলি চালিয়ে তা এখনও জানতে পারেননি তারা।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি গুলিবর্ষণ শুরু করার পরপরই ওই কারখানায় পুলিশ ও ফেডারেল এজেন্টরা অভিযান শুরু করে।

এদিকে আহত চারজন পুলিশ আশঙ্কামুক্ত হবে জানা গেছে। একটি স্থানীয় হাসপাতাল জানিয়েছে, তারা ‘সামান্য আহত’ তিনজন রোগীকে চিকিৎসা দিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত