আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আইএসে যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশিকে ফিরতে দেওয়া হবে না

আইএসে যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশিকে ফিরতে দেওয়া হবে না

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণীকে লন্ডনে ফিরতে দেওয়া নাও হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘আমার বার্তা সুষ্পষ্ট। আপনি বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন জানালে আমি আপনাকে দেশে ফিরতে বাধা দিতে দ্বিধান্বিত হবো না।’

তিনি জানান, তারপরেও শামিমা বেগম দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

জাভিদ বলেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে যারা দায়েশে (আইএস) যোগ দিতে ব্রিটেন ছেড়েছিল তারা পূর্ণমাত্রায় আমাদের দেশকে ঘৃণা করতো। আপনি যদি দেশে ফিরতে সক্ষম হন তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ, তদন্ত ও সম্ভাব্য বিচারের জন্য প্রস্তুত থাকতে হবে।’

ব্রিটিশ দৈনিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছরের শামিমা বেগম জানিয়েছেন, আইএসে যোগ দিতে সিরিয়ার যাওয়ার জন্য তার অনুতাপ নেই । তবে অনাগত সন্তানের জন্য লন্ডনে পরিবারের কাছে ফিরতে চান তিনি। শামিমার জন্য ক্ষমা প্রার্থণা করে ইতোমধ্যে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

২০১৫ সালে বেথনাল গ্রিন একাডেমির নবম শ্রেণির ছাত্র শামীমা ও তার সহপাঠী আরেক ব্রিটিশ-বাংলাদেশি খাদিজা সুলতানাসহ তিন তরুণী আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। আইএস ঘাঁটিতে ধর্মান্তরিত এক ডাচকে বিয়ে করা শামিমা এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। এর আগে তার দুটি সন্তান হলেও তারা মারা গেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে আশ্রয় পাওয়া শামিমা এখন তার অনাগত সন্তানকে বাঁচাতে চান। আর এর জন্যই তিনি ফিরতে চান লন্ডনে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত