আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তান থেকে ভারতের পথে যুবরাজ সালমান

পাকিস্তান থেকে ভারতের পথে যুবরাজ সালমান

পাকিস্তান সফর শেষে ভারতের পথে রওয়ানা হয়েছেন সৌদি যুবরাজ ও দেশটির ‘ডি-ফ্যাক্টো’ নেতা মোহাম্মদ বিন সালমান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সঙ্গে নিয়ে গণমাধ্যমে কথা বলার সময় তিনি পাকিস্তানের ওপর তার বিশ্বাসের কথা বলে ভারতের উদ্দেশে রওয়ানা দেন।

দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চার জাতির এক এশিয়ান সফরে দ্বিতীয় দেশ হিসেবে নয়া দিল্লির উদ্দেশে রওয়ানা দিয়েছেন যুবরাজ সালমান। রোববার সন্ধ্যায় সামরিক যুদ্ধবিমানের প্রহরায় পাকিস্তান পৌঁছান তিনি। প্রায় একদিনের মতো পাকিস্তানে থাকার পর তিনি এখন ভারতের পথে।

যুবরাজ সালমান তার এ সফরে ‘মিত্র’ দেশ হিসেবে পাকিস্তানের আর্থিক অচলাবস্থা কাটাতে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দেন। তার সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর ছাড়াও সৌদি আরবে দুই হাজারের বেশি বন্দি পাকিস্তানি নাগরিককে মুক্তি দেয়ার কথা জানান তিনি।

কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ সিআরপিএফ সদস্যের প্রাণহানির পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর পিছিয়ে দেয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া কাশ্মীরের ওই হামলার ঘটনায় কড়া নিন্দা জানায় সৌদি।

হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ভারতের নেয়া পদক্ষেপে সৌদি আরবের সমর্থন থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। একই সঙ্গে হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

ভারত-পাকিস্তান সম্পর্কের বৈরিতা ও উত্তেজনা কমাতে সৌদি আরব তাদের সাধ্যমতো চেষ্টা করতে বদ্ধ পরিকর বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়। সোমবার যুবরাজ সালমানের নয়া দিল্লির উদ্দেশে ইসলামাবাদ ছাড়ার আগে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমন আশ্বাস দেয় সৌদি প্রতিনিধি দল।

পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী এই দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। তাছাড়া সোমবার পুলওয়ামায় ফের বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মেজরসহ চার জন নিহত হয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে দেয়া এক বার্তায় বলেন, আমরা পরামর্শের জন্য ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছি। সোমবার সকালের দিকেই তিনি নয়াদিল্লি ত্যাগ করেন। এর আগে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত।

যুবরাজ সালমানের সফরকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয় পাকিস্তান। ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে বিমান অবতরণের পর বিন সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

সৌদির আকাশসীমায় যুবরাজের বিমান প্রবেশের পর পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৬ এবং থান্ডার জেটএফ-১৭ আকাশপথে নিরাপত্তা দেয়। তাছাড়া যুবরাজের বিমানটিকে পাক নৌ-বাহিনীর যুদ্ধবিমান প্রহরা দিয়ে নূর খান বিমান ঘাঁটিতে নিয়ে যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত