আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হামলার আশঙ্কায় ভারতের ১৩টি রাজ্যে সতর্কতা জারি

হামলার আশঙ্কায় ভারতের ১৩টি রাজ্যে সতর্কতা জারি

হামলার আশঙ্কায় ভারতের সমুদ্র উপকূলীয় নয়টি রাজ্য এবং চারটি কেন্দ্রীয় শাসিত রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। এর মধ্যে গুজরাটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন। এতে বলা হয়, গোয়েন্দা সূত্র থেকে হামলার খবর পাওয়ার পরই হাই অ্যালার্ট জারি করে গুজরাট পুলিশ।

গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামার ধাঁচে হামলা চালানো হতে পারে খবর পেয়েই গুজরাটের বিভিন্ন রেল স্টেশন, সমুদ্র উপকূলীয় সীমান্ত ও স্ট্যাচু অফ ইউনিটিতে নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

আরও বলা হয়, গুজরাটের ১৬০০ কিলোমিটার উপকূলীয় সীমান্তের ওপারেই পাকিস্তানের জলসীমা। এর আগে ১৯৯৩ ও ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানোর আগে এদিক দিয়েই অনুপ্রবেশ করে পাকিস্তানি জঙ্গিরা।

এই বিষয়ে গুজরাট পুলিশের আইজি এস এস ত্রিবেদীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, পুলওয়ামায় জঙ্গি হামলার পর দেশের সমুদ্র উপকূলীয় নয়টি রাজ্য এবং চারটি কেন্দ্রীয় শাসিত রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। গুজরাটের ২২টি মেরিন পুলিশ স্টেশন এবং ৭১টি উপকূলীয় চেকপয়েন্ট ও আউটপোস্টেও সর্তকতা জারি করা হয়েছে।

আরও জানায়, আইসিজি ও বিএসএফের সঙ্গে যৌথভাবে ৩০টি স্পিডবোট নিয়ে দেশটির জলসীমায় নজরদারি চালানো হচ্ছে। দেশটির উপকূলীয় এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখলে সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে গোয়েন্দাদেরকে। ভারতের জলসীমার ভেতরের দ্বীপগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে যেন সেখানে কোনও জঙ্গি লুকিয়ে থাকতে না পারে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত