আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীরি মায়েদের হুমকি দিলো ভারতীয় সেনারা

কাশ্মীরি মায়েদের হুমকি দিলো ভারতীয় সেনারা

কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ওপর হামলার ঘটনায় উত্তাল মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীর। সেখানে চলছে একের পর এক ভারতীয় বাহিনীর সামরিক অভিযান। এসব অভিযানে সমর্থন রয়েছে মোদি সরকারের। পুলওয়ামায় হামলার পর মঙ্গলবার কাশ্মীরিদের সতর্ক করে দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ডিলন বলেন, কেউ অস্ত্র হাতে তুলে নিলে গুলি করে হত্যা করে হবে।

এ সময় তিনি কাশ্মীরি মায়েদের উদ্দেশ করে বলেন, আপনাদের জঙ্গি ছেলেদের আত্মসমর্পণ করতে বলুন; না হয় দেখামাত্র গুলি করে মারা হবে। গত বৃহস্পতিবারে ভারতীয় সিআরপিএফের ৪৯ সদস্য বোমা হামলায় নিহত হওয়ার ঘটনা নিয়ে কাশ্মীরিদের এ হুমকি দেন তিনি।

পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জাইশ-ই-মোহাম্মদ নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় দায়িত্ব নিয়েছে। তবে পাকিস্তান সরকার এ হামলার দায় এড়িয়ে বলছে, এ হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এ হামলার ঘটনায় পারমাণবিক সশস্ত্র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মে মাসে দেশটির সাধারণ নির্বাচন অংশ নিচ্ছেন। তাই অভ্যন্তরীণ চাপে থাকায় এর সঠিক প্রতিশোধের ঘোষণা দেন। তিনি সেনাবাহিনীকে এ ঘটনায় যে কোনো পদক্ষেপ নিতে মুক্ত ঘোষণা দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি টেলিভিশন দেওয়া সাক্ষাৎকারে হামলার দায় নিতে অস্বীকার করেছেন। তিনি জানান, বোমো হামলার সঙ্গে তার দেশের কোনো সম্পর্ক নেই।

বিভক্ত কাশ্মীরের অংশে ভারতীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ডিলন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে অভিযুক্ত করে বলেন, মুসলিম-অধ্যুষিত কাশ্মীরে গত কয়েক দশক ধরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পরিকল্পনার অংশ হিসেবে এ ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের সাংবাদিকদের ডিলন বলেন, আমি কাশ্মীরের প্রত্যেক মায়েদের অনুরোধ করছি, যেসব সন্তান সন্ত্রাসী হয়েছে তাদের আত্মসমর্পণ করতে অথবা মূলধারায় তাদের ফিরে আসতে বলেন, অন্যথায় হাতে অস্ত্র তুলে নিলে গুলি করে হত্যা করা হবে।

বোমা হামলাকারী ২০ বছর বয়সী যুবকের পরিবার দাবি করছে, ৩ বছর আগে ভারতীয় সেনাদের প্রহারের পর সে জঙ্গিগোষ্ঠীতে যোগদান করে।

ভারত অভিযোগ করছে, মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীরে পাকিস্তান প্রায় ৩০ বছর ধরে বিদ্রোহীদের মদদ দিচ্ছে।

মুসলিম পাকিস্তানিরা বলছে, এটি শুধুমাত্র নৈতিক ও কূটনৈতিক সমর্থন কাশ্মীরি জনগণের জন্য সেখানে তারা নিজেদের জন্য সংগ্রাম করছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত