আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতকে নিঃশর্ত সহায়তার প্রস্তাব ইসরায়েলের

ভারতকে নিঃশর্ত সহায়তার প্রস্তাব ইসরায়েলের

বিভিন্ন হুমকি মোকাবেলা ও সুরক্ষার জন্য ভারতকে নিঃশর্ত সহায়তার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ভারতকে আশ্বাস দিয়ে ইসরায়েল বলছে, তাদের এই সহায়তার কোনো সীমা নেই। ভারতকে এমন এক সময় ইসরায়েল এ প্রস্তাব দিল যখন জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলা ঘিরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে।

জেরুজালেমের মতো সন্ত্রাসবাদের শিকার হলে ভারতকে কীভাবে সহায়তা করবে ইসরায়েল, এমন প্রশ্নের জবাবে ভারতে নিযুক্ত ইসরায়েলের নতুন দূত ডা. রন মালকা এসব কথা বলেছেন।

গত বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের সদস্যরা হামলা চালায়। দেশটির আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে ওই হামলায় নিহত হয় অন্তত ৪০ জওয়ান।

আরও পড়ুন : কাশ্মীরের স্বাধীকারের লড়াইকে ‘জঙ্গি’ তকমায় দমিয়ে রাখা যাবে কী?

এই হামলার পর ইসরায়েলের সন্ত্রাসবিরোধী অভিযানের ন্যায় পাকিস্তানে অভিযান চালানোর দাবি উঠেছে ভারতে। সুনির্দিষ্ট লক্ষ্যে দ্রুত অভিযান চালানোর জন্য বিশেষ পরিচিতি রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর।

‘যাহোক নিজেকে রক্ষা করা দরকার ভারতের। এটার কোনো সীমা নেই। আমাদের ঘনিষ্ঠ বন্ধু ভারতের সুরক্ষায় সহায়তা করার জন্য আমরা আছি, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কারণ সন্ত্রাসবাদ ইসরায়েল কিংবা ভারতের সমস্যা নয়; এটা এখন বৈশ্বিক সমস্যা।’

ডা. রন মালকা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের লড়াই করা উচিত এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর মূলোৎপাটন করতে হবে। আমরা ভারতকে সহায়তা করছি। তাদের সঙ্গে আমাদের জ্ঞান, কৌশল শেয়ার করছি। কারণ আমরা আসলেই আমাদের প্রকৃত গুরুত্বপূর্ণ বন্ধুকে সহায়তা করতে চাই।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত