আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আইএসে যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশি শামিমার নাগরিকত্ব বাতিল করছে যুক্তরাজ্য

আইএসে যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশি শামিমার নাগরিকত্ব বাতিল করছে যুক্তরাজ্য

বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার পূর্ব লন্ডনে বসবাসরত শামীমার মায়ের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ।

শামীমার আইনজীবী তাসনিম আখঞ্জি গণমাধ্যমকে এ তথ্য জানান। শামীমা হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলেও চিঠিতে জানানো হয়।

অন্যতম শীর্ষ ব্রিটিশ নিউজ চ্যানেল আইটিভি তাদের অনলাইন সংস্করণে শামীমার মায়ের কাছে লেখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিটি প্রকাশ করেছে।

চিঠিতে শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, আপনার মেয়ের সর্বশেষ অবস্থা পর্যালাচনা করে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন হোম সেক্রেটারি। চিঠির সাথে সংযুক্ত ডকুমেন্টটি এ বিষয়ক। সিরিয়া রিফিউজি ক্যাম্পে অবস্থানরত শামিমাকে এ তথ্য জানানোর পরামর্শও দেওয়া হয়।

চিঠির বিষয়টি উল্লেখ করে শামিমার আইনজীবী তাসনিম আখঞ্জি এক টুইট বার্তায় বলেন, তারা সরকারের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য তারা সব ধরণের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।

এর আগে, গত রোববার শামীমার পরিবারের আইনজীবী মোহাম্মদ তাসনিম আখুঞ্জি জানান, তারা জানতে পেরেছেন সিরিয়ায় শামীমা একটি সন্তানের জন্ম দিয়েছেন এবং শিশুটি সুস্থ আছে।

২০১৫ সালে বেথনাল গ্রিন একাডেমির নবম শ্রেণির ছাত্র শামীমা ও তার সহপাঠী আরেক ব্রিটিশ-বাংলাদেশি খাদিজা সুলতানাসহ তিন তরুণী আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। আইএস ঘাঁটিতে ধর্মান্তরিত এক ডাচকে বিয়ে করা শামিমা এখন নয় মাসের অন্তঃসত্ত্বা।

এর আগে তার দুটি সন্তান হলেও তারা মারা গেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে আশ্রয় পাওয়া শামিমা এখন তার অনাগত সন্তানকে বাঁচাতে চান। আর এর জন্যই তিনি ফিরতে চান লন্ডনে।

সোমবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শামিমা জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তিনি কখনো বাংলাদেশে যাননি। এমনকি তার বাংলাদেশি পাসপোর্টও নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলিতে স্বরাষ্ট্রমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়েছেন যে তার কাছে ব্রিটেন ও এই দেশে যারা বাস করে তাদের নিরাপত্তাই তার কাছে অগ্রগণ্য।’

শামিমার নাগরিকত্ব প্রত্যাহারের বিষয়টি উল্লেখ না করলেও তিনি বলেন, নাগরিকত্ব প্রত্যাহারের বিষয়টি হালকাভাবে নেওয়া হয় না এবং সব ধরণের প্রাপ্ত প্রমাণের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত