আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্প হলেন রাশিয়ার সম্পদ: এফবিআই’র সাবেক ভারপ্রাপ্ত পরিচালক

ট্রাম্প হলেন রাশিয়ার সম্পদ: এফবিআই’র সাবেক ভারপ্রাপ্ত পরিচালক

যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের(এফবিআই) সাবেক ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাককেব বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন রাশিয়ার একটি সম্পদ।

মঙ্গলবার ম্যাককেব আমেরিকান টেলিভিশন শো ‘অ্যান্ডারসন কুপার 360°’কে সাক্ষাৎকার দেয়ার সময় সিএনএন’র উপস্থাপক অ্যান্ডারসন কুপারের একটি প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রশ্নটি ছিল, আপনি কি এখনও মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার একটি সম্পদ হতে পারে?

এফবিআইয়ের এই সাবেক ভারপ্রাপ্ত পরিচালক বলেন, আমি মনে করি এটি সম্ভব। তাই আমরা তদন্ত শুরু করেছিলাম এবং আমি মুলার পরিচালিত তদন্তটি দেখে সত্যিই উদ্বিগ্ন।

ম্যাককেবের কাছ থেকে আসা আরেকটি বোমা ফেলার মতো মন্তব্য এটি। এর আগে রোববার তিনি টেলিভিশন ব্রডকাস্টিং কোম্পানি ‘সিবিএস’কে বলেন যে দেশটির সরকারি কর্মকর্তারা ট্রাম্পের বিরুদ্ধে চলা বিচার তদন্তে বাধা দেয়ার বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাককেব তার নতুন বই ‘দ্য থ্রেট’র প্রচারণা চালাচ্ছেন। এতে তিনি ট্রাম্পের অধীনে এফবিআইতে কাজ করার অভিজ্ঞতার চিত্র ফুটিয়ে তুলেছেন। এছাড়া বইটিতে তিনি হোয়াইট হাউজ ও বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার কথোপকথন ও মতবিনিময়ের বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। বইটি মঙ্গলবার প্রকাশিত হয় এবং তাৎক্ষণিক ‘সর্বোচ্চ-বিক্রীত’ হয়ে যায়।

ম্যাককেবের ট্রাম্প সম্পর্কিত এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে সিএনএনের ‘কুয়োমো প্রাইম টাইম’ টিভি শোতে জানান, সম্মানের সঙ্গে তার মন্তব্যটির প্রতিক্রিয়া দেয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘ম্যাককেব একজন মিথ্যাবাদী সাবেক কর্মকর্তা’।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত