আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উপযুক্ত জবাব দেবে পাকিস্তান : হুঁশিয়ারি কুরেশির

উপযুক্ত জবাব দেবে পাকিস্তান : হুঁশিয়ারি কুরেশির

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত। মঙ্গলবারের রাতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় যুদ্ধবিমানের অনুপ্রবেশের কথা বলতে গিয়ে সাংবাদিকদের কুরেশি এ কথা বলেন। তিনি বলেন, তাদের এ পদক্ষেপের জবাব দেয়ার অধিকার পাকিস্তানের আছে। পাকিস্তান এর জবাব দেবে।

রাতের এ ঘটনায় জরুরি বৈঠকের ডাক দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে সেনাপ্রধানসহ প্রশাসন ও সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

এর আগে নিজের মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কুরেশি। তারপরই সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় কুরেশি বলেন, ভারত যা করেছে, তা পরিষ্কারভাবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখার লঙ্ঘন। এক্ষেত্রে আত্মরক্ষার অধিকার পাকিস্তানের রয়েছে। এই ঘটনার জবাব দেয়ার সব রকমের অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তান সেই জবাব দেবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বৈঠকের পর জাতীয় জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাদের পরবর্তী করণীয় কী হবে মূলত তা-ই এ বৈঠকের মূল আলোচ্য বিষয়।

এদিকে এ হামলার ব্যাপারে সরকারিভাবে বিবৃতি দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এক লিখিত বিবৃতিতে জানান, ভারতের এ হামলায় জয়েশ-ই-মোহাম্মদের সব থেকে বড় প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে। এতে সম্ভবত মারা গিয়েছে জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের শ্যালক মাওলানা ইউসুফ আজহারও।

সংবাদমাধ্যমকে দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘১৪ ফেব্রুয়ারি পাকিস্তানভিত্তিক জয়েশ-ই-মোহাম্মদ একটি আত্মঘাতী হামলা চালায় পুলওয়ামায়। যে ঘটনায় চল্লিশ জনেরও বেশি আধা-সেনা সদস্য নিহত হন। পাকিস্তানের বাহাওয়ালপুরে জয়েশ-ই-মোহাম্মদের সদর দফতর রয়েছে।

গত দু’ দশক ধরে পাকিস্তানে সক্রিয় তারা। ভারতের পক্ষ থেকে বার বার প্রমাণ দেয়া হলেও পাকিস্তান এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বিশ্বস্ত সূত্রে ভারত জানতে পারে যে, আরো আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জয়েশ-ই-মোহাম্মদ। এই অবস্থায় ভারতের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত আক্রমণ জরুরি ছিল।

সেই প্রেক্ষিতে এ দিন বালাকোটে জইশের বৃহত্তম প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে ভারত। এ হামলায় জইশের সিনিয়র কমান্ডার, প্রশিক্ষকরা ছাড়াও প্রশিক্ষণাধীন প্রচুর সদস্য নিহত হয়েছে। মাসুদ আজহারের শ্যালক মৌলানা ইউসুফ আজহার ওরফে ওস্তাদ ঘাউরি এই প্রশিক্ষণ শিবিরের প্রধান ছিলেন। একটি পাহাড়ের ওপরে জঙ্গলের মধ্যে এই প্রশিক্ষণ শিবিরটি ছিল।

এ অভিযানের নির্দিষ্ট লক্ষ্য ছিল জয়েশের ওই প্রশিক্ষণ শিবির। কোনো সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয়, তা নিশ্চিত করেই এ হামলা চালানো হয়েছে। ভারত সরকার সন্ত্রাস মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করি, জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান সদর্থক পদক্ষেপ নেবে।’’

পাকিস্তান অবশ্য ভারতের এই হামলার কথা স্বীকার করলেও তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত