আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের হামলায় নিহতের খবর ভুয়া, কেবল আহত হয়েছে ১ জন : রয়টার্স

ভারতের হামলায় নিহতের খবর ভুয়া, কেবল আহত হয়েছে ১ জন : রয়টার্স

আজাদ কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলায় ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত সরকার। মঙ্গলবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

তবে এ ঘটনায় কেবল একজন আহত হয়েছে বলে জানিয়েছে বালাকোটের বাসিন্দা। বালাকোট একটি ছোট শহর। এরই পাশের ছোট একটি গ্রামের বাসিন্দাদের তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে হামলা হওয়া ওই এলাকার লোকজন জানিয়েছে ওই একজন বাদে এতে আর কোনো হতাহতের খবর তারা জানে না।

ওই গ্রামের একজন বলেছেন, ‘এখানে জইশ-ই-মোহাম্মদের একটি মাদ্রাসা রয়েছে। যদিও আমাদের মাদ্রাসাটির ব্যাপারে কাউকে কিছু না বলার নির্দেশ রয়েছে। পাহাড়ের ওপরের ওই মাদ্রাসাটি জইশ-ই-মোহাম্মদ পরিচালনা করে।’

গ্রামের নামপ্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা রয়টার্সকে জানান, এলাকাটিতে বেশ কয়েক বছর ধরে সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। তিনি বলেন, ‘আমি এই এলাকাতেই থাকি। আমি জানি এখানে একটি প্রশিক্ষণ শিবির আছে, যেটি জইশ-ই-মোহাম্মদ চালায়। কয়েক বছর আগে প্রশিক্ষণ শিবিরটি মাদ্রাসায় রূপ নেয়। তবে স্থানীয়দের মাদ্রাসাটির ধারেকাছে যেতে দেওয়া হয় না। সেখানে বেশকিছু শিক্ষার্থী সব সময় থাকে।

গ্রামটি বিবদমান ভারতীয় সীমান্ত থেকে নয়নাভিরাম কাগান ভ্যালির দিকে যেতে ৪০ কিলোমিটার অভ্যন্তরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থিত। ২০০৫ সালের ভয়াবহ ভূমিকম্পে এখানকার বহু শহরের সাথে এই বালাকোটও বিধ্বস্ত হয়ে পড়ে।

মঙ্গলবার সকালে গ্রামবাসী দেখতে পায়, ভারতীয় হামলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং মাদ্রাসাটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বোমার বিস্ফোরণ ঘটেছে।

গ্রামের ঠিক যেখানটায় বোমা বিস্ফোরণ ঘটেছে সেই ‘জাবা টপ’ এলাকার ২৫ বছর বয়সি মোহাম্মদ আজমল জানান, তিনি ভোররাত ৩টার দিকে পরপর চারবার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তিনি বলেন, ‘আমরা বুঝিনি যে আসলে কী হচ্ছে। সকালে আমরা টের পাই যে এখানে হামলা চালানো হয়েছে। আমরা সকালে সেখানে গিয়ে চারটি গর্ত দেখতে পাই। আর কিছু গাছ মাটিতে পড়ে রয়েছে এবং একটি বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।’

৪৬ বছর বয়সি কৃষক ফিদা হুসেন শাহ বলেন, ‘গ্রামের লোকেরা স্প্লিন্টার পেয়েছেন। তবে কেবল এক ব্যক্তি আহত হয়েছেন, যিনি তার ঘরে ঘুমাচ্ছিলেন। বিস্ফোরিত বোমার স্প্লিন্টার ওই ব্যক্তির ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত