আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতকে আলোচনায় বসার প্রস্তাব ইমরান খানের

ভারতকে আলোচনায় বসার প্রস্তাব ইমরান খানের

ভারতকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি প্রতিবেশী দেশটিকে এই প্রস্তাব দেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রী এমন সময় এই প্রস্তাব দিলেন যখন নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করায় দুটি ভারতীয় জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। একজন পাইলটকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে।

ইমরান খান বলেছেন, ‘পুলওয়ামাতে যা ঘটেছে তারপর আমরা ভারতকে শান্তির প্রস্তাব দিয়েছিলাম। পুলওয়ামাতে নিহতদের স্বজনদের যন্ত্রণা আমি অনুভব করতে পারি। আমি হাসপাতালে সহিংসতার শিকার লোকদের দেখতে গিয়েছিলাম এবং তাদের যন্ত্রণা দেখেছি। যারা আহত হয়েছে তাদের অনুভূতি আমি বুঝি।’

ভারতকে সহযোগিতা করার প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ভিত্তিতে আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। আমাদের ভূমি সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হবে তাতে পাকিস্তানের স্বার্থ নেই। এ নিয়ে কোনো বিতর্ক নেই।’

ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে বলছি আমরা জবাব দিতে বাধ্য থাকব। কারণ, কোনো স্বাধীন দেশই তার স্বার্বভৌমত্বের লঙ্ঘন বরদাশত করবে না।’

যুদ্ধ কোনো সমাধান নয় উল্লেখ করে ইমরান খান বলেন, ‘সব যুদ্ধের হিসেবেই ভুল ছিল এবং কেউ জানতো না কোথায় গিয়ে এর শেষ হবে। প্রথম বিশ্বযুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল কিন্তু শেষ হয়েছে ছয় বছরে। একইভাবে যুক্তরাষ্ট্র কখনো ধারনা করেনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ১৭ বছর ধরে  চলবে।’

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভারতের কাছে জানতে চাই, আপনাদের কাছে যে অস্ত্র আছে আর আমাদের কাছে যে অস্ত্র আছে তাতে কি আমরা এ ধরণের ভুল হিসাবের দায় নিতে পারব? যদি এটি বাড়তেই থাকে তাহলে এসব আমার কিংবা মোদির- কারোরই নিয়ন্ত্রণে থাকবে না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত