আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানের সাথে আর উত্তেজনা বাড়াতে চায় না ভারত: সুষমা

পাকিস্তানের সাথে আর উত্তেজনা বাড়াতে চায় না ভারত: সুষমা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ইসলামাবাদের সাথে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি করতে চায় না নয়াদিল্লী। চীনে ১৬তম ত্রিদেশীয় রাশিয়া-ভারত-চীনের বা আরআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বুধবার সুষমা স্বরাজ এই মন্তব্য করেন।

বুধবার চীন সফরে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। চীনের উহেনে অনুষ্ঠিত ১৬তম ত্রিদেশীয় রাশিয়া-ভারত-চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রথমেই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সুষমা। এদিন তার বক্তব্যের প্রায় পুরোটাতেই ছিল পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ। পাশাপাশি কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর ওপর হওয়া আত্মঘাতী হামলার বিষয়েও চীনকে অবগত করেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে লাইন অব কন্ট্রোল বা এলওসি লঙ্ঘন করে পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেন সুষমা স্বরাজ। তিনি বলেন, পাকিস্তান পুলওয়ামা হামলার জন্য ‘দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা’ নিতে না পারায় ভারতীয় বাহিনী পাকিস্তানে হামলা করেছে।

বৈঠকে সুষমা স্বরাজ বলেন,‘জইশ-ই-মোহাম্মদ বা জেইএম ভারতের বিভিন্ন জায়গায় আরও ‘হামলা চালানোর পরিকল্পনা করছে’ এমন বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ায় আগেভাগেই তা ঠেকাতে হামলা চালানো হয়েছে। বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।’

ভারত ‘সংযত আচরণ’ করছে দাবি করে সুষমা স্বরাজ বলেন,‘পাকিস্তানের সাথে উত্তেজনাকর পরিস্থিতির আর অবনতি চায় না ভারত।’

উল্লেখ্য, মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে খাইবার পাখতুনখোয়া বালাকোটে হামলার দাবি করেছে ভারত। দেশটি দাবি করে যে, এই হামলা চালানোর সময় প্রায় এক হাজার কেজি বোমা ফেলা হয়। ভারত আরো দাবি করে যে, বিমান বাহিনীর এই অভিযান সফল হয়েছে এবং কমপক্ষে ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে।

অবশ্য ভারতের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পাকিস্তানের হামলা চালানো ও হতাহতের বিষয়ে ভারতের দাবিকে সন্দেহজনক বলে উল্লেখ করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত