আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহারে মুগ্ধ, বললেন আটক ভারতীয় পাইলট

পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহারে মুগ্ধ, বললেন আটক ভারতীয় পাইলট

পাকিস্তানের হাতে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনের আরেকটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডনের অনলাইন সংস্করণে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

এর আগে বুধবার তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল যেখানে তাকে দেখা গেছে চোখ বাধা অবস্থায় এবং বিধ্বস্ত চেহারায়। তবে দ্বিতীয় ভিডিওতে দেখা গেছে তাকে বেশ চাঙ্গা মেজাজে। যেখানে তিনি চা খেতে খেতে কথা বলেছেন ভিডিওতে। ভিডিওটিতে এক পাকিস্তানি মেজরের সাথে কথা বলেছেন তিনি।

বুধভার সকালে ভারতীয় মিগ-২১ বিমান ভূপাতিত করার পর আহত অবস্থায় তাকে গ্রেফতার করে পাকিস্তান। তবে তার আঘাত গুরুত্বর ছিলো না। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ভিডিওটি ধারণা করা হয়েছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর আজাদ কাশ্মিরের স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে উদ্ধার করেন। দ্রুত পুলিশ ও সেনা সদস্যরা এসে ক্ষুব্ধ নাগরিকদের হাত থেকে তাকে রক্ষা করে।

ভিডিওতে অভিনন্দন বলেন, ‘আমি এই বক্তব্য আমার রেকর্ডে রাখবো। দেশে ফিরে যাওয়ার পরও এখন যে কথা বলছি তা থেকে সড়ে আসবো না। পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা আমাকে সুন্দরভাবে দেখভাল করছে’।

তিনি বলেন, ‘যে ক্যাপ্টেন আমাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করেছেন এবং পরবর্তীতে যে সেনা ইউনিটের কাছে আমাকে আনা হয়েছে সবাই সুন্দর ব্যবহার করেছণ। আমি আমার সেনাবাহিনীর কাছে যেমন ব্যবহার চাই, তেমন আচরণই পাচ্ছি এখানেও। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি মুগ্ধ’।
ভিডিওর এক পর্যায়ে ভিডিও ধারণকারী তাকে প্রশ্ন করেন, ‘ভারতের কোথায় আপনার বাড়ি?’ জবাবে অভিনন্দন বলেন, আমি কি তা আপনাকে বলতে পারি? আমি দুঃখিত মেজর, আমার বাড়ি দক্ষিণাঞ্চলে’।

আপনি কি বিবাহিত? উত্তরে তিনি বলেন, হ্যাঁ আমি বিবাহিত।

পরের প্রশ্ন- চা আপনার পছন্দ হয়েছে মনে হচ্ছে? উত্তরে তিনি বলেন, চা সত্যিই দারুণ হয়েছে, আপনাকে ধন্যবাদ।

এরপর প্রশ্ন করা হয়, আপনি কোন বিমান নিয়ে উড়েছিলেন? এর জবাবে ভারতীয় পাইলট বলেন, আমি দুঃখিত মেজর, আপনার এই প্রশ্নের জবাব দেয়ার অনুমতি আমার নেই। তবে আমি নিশ্চিত যে আপনি বিমানের ধ্বংসস্তুপ দেখেছেন।

আপনার মিশন কী ছিল? এর জবাবেও তিনি বলেন, এই প্রশ্নের উত্তর দেয়ার অনুমতি তার নেই।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে ডন জানিয়েছে, উইং কমান্ডার অভিনন্দন ভারতের ‘সূর্যকিরন অ্যাক্রোবেটিক টিম’র সদস্য, যার অর্থ তিনি একজন দক্ষ পাইলট। তারা বাবাও ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার দ্রুত ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন চেয়েছে।

বুধবার ভোরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনীর বিমান। এই সময় পাকিস্তানের হামলায় ভূপাতিত হয় দুটি ভারতীয় বিমান। তারা দুইজন ভারতীয় পাইলটকেও আটকের দাবি জানিয়েছে। তাদেরই একজন উইং কমান্ডার অভিনন্দন। আরেক পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতলে নেয় হয়েছে বলে পাকিস্তানি মিডিয়ার খবর।

অন্য দিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের হামলা চালিয়েছে। এসময় তারা একটি পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত