আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছে: তুরস্ক

ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছে: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশীর সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক মনে করে ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। তাই সুষমা স্বরাজের ওআইসির বৈঠকে অংশগ্রহণের কোনো অধিকার নেই। বুধবার সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী জানিয়েছিলেন, তুরস্ক দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

টিভি চ্যানেল জি নিউজের ‘জিয়ো পাকিস্তান’ অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী বলেন, ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে আমরা তাতে অংশ নেবো না। এ বিষয়ে তুরস্কও আমাদের সঙ্গে একমত হয়েছে। আজ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তুরস্ক দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।’

উত্তেজনা কাটিয়ে উঠতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায়
এদিকে টিআরটির খবরে বলা হয়েছে, পাকিস্তান-ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কাটিয়ে উঠতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু জানিয়েছেন, ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থা নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। দু’দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার আয়োজন করতে তুরস্ক সবধরণের সহায়তা করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয়দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তা আসলেই উদ্বেগজনক। উভয় দেশেকে আলোচনায় বসানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত