আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কতা জারি বিএসএফের

বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কতা জারি বিএসএফের

কাশ্মীর হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই বাংলাদেশে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বুধবার (২৭ফেব্রুয়ারি) এই খবর দিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবল টেনশনের আবহ। প্রায় সমস্ত নিরাপত্তাবাহিনীই তুমুল সতর্কতা অবলম্বন করে এগিয়ে চলেছে। পিছিয়ে নেই বিএসএফও। বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্তরক্ষী বাহিনী বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তে চরম সতর্কতা জারি করল। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে ওঠা এই চরম টেনশনের সুযোগ নিয়ে যাতে কোনও দুষ্কৃতী বা সন্ত্রাসবাদী এই সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে ভারতীয় ভূখণ্ডে, তার জন্যই এই ব্যবস্থা।

বুধবারই সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্তের সীমানা ২,২১৬.৭০ কিলোমিটার। যার মধ্যে আবার অধিকাংশ স্থানই কাঁটাতারবিহীন।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন এলাকার সীমান্ত অঞ্চলেও কড়া প্রহরা বসানো হয়েছে। “ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করেছি আমরা। পশ্চিমপ্রান্তের টেনশনের সুযোগ নিয়ে এখান দিয়ে যাতে কোনওভাবেই কোনও দুষ্কৃতীর প্রবেশ অথবা সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রক্রিয়া চালানো না যায়, তার দিকেও আমরা অতি সতর্কভাবে নজর রাখব”, সংবাদসংস্থা পিটিআইকে এই কথা জানান বিএসএফের এক পদস্থ আধিকারিক।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত