আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা ইমরান খানের

ভারতের পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা ইমরান খানের

ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে পাকিস্তান। পাক সংসদে প্রধানমন্ত্রী ইমরান খান জানালেন আগামীকাল শুক্রবার (২৯ফেব্রুয়ারি) মুক্তি দিয়ে দেওয়া হবে ওই পাইলটকে।

এসময় ইমরান খান বলেন, গতকালই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলতে চেয়েছিলাম আমরা শান্তি চাই। আমাদের কাছে একজন পাইলট আছেন। তাঁকে আমরা আগামীকাল মুক্তি দিয়ে দেব। শান্তি প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ বলে ইমরান জানান। উইং কমান্ডার অভিনন্দনকে বন্দি করে পাকিস্তান। ভারতে স্ট্রাইক করার সময় তাঁকে আটক করে পাকিস্তান। তাঁকে বন্দি করার আগেই তিনি পাকিস্তানের একটি এফ-১৬ বিমানে গুলি চালান পাইলট।

এর আগে ভারত জানায়, পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা হবে না, আমরা পাইলটকে ফেরত চাই। সমঝোতা করার পক্রিয়া অভিপ্রায় না থাকায় কূটনৈতিক চ্যানেল দিয়েও বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। এর আগে পাকিস্তানের রাষ্ট্রদূতকে এ সংক্রান্ত তথ্য তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর মাধ্যমে ইসলামাবাদের কাছে দিল্লি ওই পাইলটকে দ্রুত ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন।

পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে ভারত। তারই অঙ্গ হিসেবে গতকাল পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ভারত। তাঁকে জানিয়ে দেওয়া হয় বায়ুসেনার পাইলটকে কেন যেন দ্রুত মুক্ত করা হয়। পাক বিদেশ মন্ত্রীও জানান বায়ু সেনার পাইলটকে মুক্তি দিলে যদি উত্তেজনা প্রশমিত হয় তাহলে পাকিস্তান সেটাও করতে চায়।

এদিকে আজ সকালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান দু' দেশের থেকেই কিছুটা সুসংবাদ পেয়েছি আমরা। প্রথম থেকেই আমেরিকা চায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমুক। এবার সেটা হবে বলে মনে হচ্ছে।

দশকেরব পর দশক ধরে যে বিবাদ চলছে তা মিটতে পারে বলে আমি আশা প্রকাশ করছি। এরই মধ্যে রাষ্ট্রসঙ্ঘেও চাপে পড়ে পাকিস্তান। পুলওয়ামা-সহ ভারতের মাটিতে একাধিক আঘাত হানা জইশ-ই- মহম্মদের মাথা মৌলানা মাসুদ আজাহারকে রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি ঘোষণা করার জন্য নিরাপত্তা পরিষদে আবেদন করেছে আমেরিকা –সহ তিনটি দেশ।

উল্লেখ্য, গতকাল বুধবার ভারত ও পাকিস্তান উভয়েই দাবি করেছে, তারা বিমান হামলা চালিয়ে প্রতিপক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমানটি কাশ্মিরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে পড়েছে। অন্যদিকে পাকিস্তানের বক্তব্য, তারা ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে যার মধ্যে একটি তাদের অংশে পড়েছে। বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশের পাশাপাশি এর পাইলটকেও আটক করেছে তারা। আটক পাইলটের ভিডিও প্রকাশ করেছে তারা যেখানে তিনি নিজের পরিচয় ও পাকিস্তানিরা তার সঙ্গে কেমন আচরণ করছে তার কথা বলেছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত