আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইমরান খানের শান্তি প্রচেষ্টার প্রশংসায় এরদোগান

ইমরান খানের শান্তি প্রচেষ্টার প্রশংসায় এরদোগান

আক্রমণ চালাতে এসে পাল্টা আক্রমণের মুখে পড়ে যুদ্ধবিমান হারিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর নিকট আটক হয় ভারতীয় বিমান বাহিনীর সৈনিক উইং কমান্ডার অভিনন্দন। এ ঘটনায় হতভম্ব ভারত হয়ে পড়ে আতঙ্কিত। কিন্তু আবারো শান্তির বাণী নিয়ে সামনে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিশেনে দেয়া এক ভাষণে আটককৃদত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে শুক্রবার মুক্তি দেয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি যুদ্ধ ও উত্তেজনার পথে না গিয়ে ভারতকে আহ্বান জানান শান্তির পথে আসতে।

আর এই ঘটনার পরই বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করে অভিবাদন ও প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসময় প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট এরদোগান সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে কথা বলেন।

এসময় ভারতের সাথে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর আস্থা আছে বলে জানান প্রেসিডেন্ট এরদোগান।

পাকিস্তানের দ্য নিউজে প্রকাশিত খবরে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, টেলিফোনে আলাপের একপর্যায়ে ইমরান খানের শান্তি প্রক্রিয়া ও ভারতকে দেয়া আলোচনার প্রস্তাবের উচ্চ প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

উল্লেখ্য, বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান আটককৃত ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার মুক্তি দেয়া হবে বলে ঘোষণা দেন। ভারতের প্রতি শান্তির বার্তা হিসেবে আটককৃত পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার পাকিস্তানী বিমান বাহিনীর হামলায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভারতীয় পাইলটকে মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের উচ্চ প্রশংসা করছেন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী উভয় দেশের নাগরিকরা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত