আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ ট্রাম্প-কিম

সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ ট্রাম্প-কিম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্মেলন কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।

বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে ট্রাম্প ও উন সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন। এদিন হোয়াইট হাউস এক ঘোষণায় এ কথা জানায়।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, ‘এবার কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে তাদের (ট্রাম্প ও উন) দায়িত্বপ্রাপ্ত দল ভবিষ্যতে আলোচনার পথ খুঁজছে।’

হ্যানয় সম্মেলন নিয়ে অনেকেরই প্রত্যাশা ছিল যে, পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ঘোষণা দেবেন ট্রাম্প ও উন। তা ছাড়া, কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণাও আশা করা হয়েছিল। তবে তার কোনোটাই হলো না।

উন এর আগে জানিয়েছিলেন, সম্মেলনে তার উপস্থিতি পরমাণু নিরস্ত্রীকরণে তার আগ্রহের প্রতিফলন।

বৃহস্পতিবার দুই নেতার বৈঠকের আগে উন বলেন, ‘আমি যদি পরমাণু নিরস্ত্রীকরণে আগ্রহী না হতাম তবে এখানে আসতাম না।’

এর প্রেক্ষিতে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘এটিই হয়তো সেরা উত্তর যা আপনারা এ যাবৎ শুনেছেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত