আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইমরান খানের সমালোচক থেকে ভক্ত হয়ে গেলাম: ভারতীয় বিচারপতি

ইমরান খানের সমালোচক থেকে ভক্ত হয়ে গেলাম: ভারতীয় বিচারপতি

ইমরান খানের বুদ্ধি ও প্রজ্ঞার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকানডে কাটজু।

তিনি বলেন, আমি আগে ইমরান খানের সমালোচক ছিলাম। কিন্তু টেলিভিশনে তার (রাজনৈতিক) প্রজ্ঞা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের কারণে তার ভক্ত হয়ে গেলাম।

ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার বিষয়ে শুক্রবার পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রশংসায় ভারতীয় এ বিচারপতি এসব কথা বলেন।

পাক-ভারত উত্তেজনার মধ্যেই ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান। যুদ্ধের চেয়ে তখন পাইলট আটক হওয়ার ইস্যুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৃহস্পতিবার পাকিস্তানে আটক পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খানের এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক হয়ে যান। দ্রুত এমন ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন ধারণা ভারতীয়রা কল্পনাও করতে পারেনি।

খোদ ভারতীয়রাও পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দুই দেশেরই সুশীল সমাজ ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন এরকম সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমন করতে সহায়ক হবে।

ইমরান খানের এ ঘোষণার পর ভারতজুড়ে স্বস্তি নেমে এসেছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেন।

টুইট বার্তায় অমরিন্দর সিং বলেন, ‘আমি খুবই খুশি। আমরা দাবি করছি যথাশীঘ্রই তাঁকে মুক্তি দেয়া হবে। আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ এবং এটি বজায় থাকবে।’

পাক প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সাবেক ক্রিকেটার নবজ্যুত সিধু এক টুইট বার্তায় বলেন, ‘প্রত্যেক মহৎ কাজই তার নিজের জন্যই একটি রাস্তা বাতলে দেয়। ইমরান খান, তোমার শুভেচ্ছার নির্দশন (পাইলটের মুক্তি) কোটি জনতার জন্য ‘এক কাপ জয়’, একটি জাতির আনন্দ। আমি তার মা-বাবার জন্য আনন্দিত এবং তোমার (ইমরান খান) প্রতি ভালবাসা।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত