আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

এবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় চার ভারতীয় সৈন্য নিহত

এবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় চার ভারতীয় সৈন্য নিহত

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদের হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর এবার কুপওয়ারা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের এক অফিসারসহ চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

একটি বিধ্বস্ত বাড়ি থেকে হঠাৎ এক সন্ত্রাসী গুলি ছোড়া শুরু করলে নিরাপত্তাকর্মীরা অবাক হয়ে যান বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’। বন্দুকযুদ্ধেে এই সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

একাধিক সরকারি সূত্র জানায়, কুপওয়ারার ক্র্যালগুন্ড গ্রামে সন্ত্রাস-বিরোধী অভিযানে ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র(সিআরপিএফ) এক ইন্সপেক্টর, এক জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানান, এদিন কয়েকবার সন্ত্রাসীরা গুলি ছোড়ার মাঝখানে একবার বিরতি দেয়। কিন্তু নিরাপত্তা বাহিনীর কর্মীরা বাড়িটির দিকে এগিয়ে গেলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা হঠাৎ গুলি ছোড়া শুরু করেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, এই বন্দুকযুদ্ধে দুজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এই অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়ার পর শুক্রবার সকালে এই অভিযান পরিচালিত হয়।

সরকারি কর্মকর্তারা জানান, যেখানে এই বন্দুকযুদ্ধ হয়, সেখানকার কাছাকাছি একটি জায়গায় একদল তরুণের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত