আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লাদেন ছেলের নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব

লাদেন ছেলের নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব

বিশ্বে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব।

গতকাল শুক্রবার সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত বছরের নভেম্বরে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

এর একদিন আগে ওসামা বিন লাদেনের ছেলের অবস্থান সম্পর্কে কেউ তথ্য দিলে তাকে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে আমেরিকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামজা বিন লাদেন এখন এই জঙ্গি সংগঠনের প্রধান নেতা। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল টি ইভানোফ ঘোষণা করেন, কেউ যদি হামজাকে গ্রেপ্তার করার জন্য তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। মাইকেল টি ইভানোফ বলেন, আজকের ঘোষণা সব ধরনের সন্ত্রাসবাদকে প্রতিহত করার জন্য।

কয়েক বছর ধরে হামজা তাঁর বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্র দেশগুলোতে হামলা করার জন্য অনুসরণকারীদের আহ্বান জানিয়ে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করে আসছেন। ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার দায় স্বীকার করেছিল আল–কায়েদা। ওই ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়।

বছর দুই আগে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এখন তাঁর বয়স ৩০ বছর। লাদেনের জীবিত তিন স্ত্রীর মধ্যে খাইরিয়া সাবারের গর্ভে জন্ম হামজার। তিনি ৯/১১ সন্ত্রাসী হামলার অন্যতম হোতা মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছেন বলে জানা যায়।

ধারণা করা হয়, মায়ের সঙ্গে বেশ কয়েক বছর ইরানে থেকেছেন হামজা। সেখানেই তাঁর বিয়ের অনুষ্ঠান হয়। হামজা বিন লাদেন ২০১৫ সালে আল-কায়েদার সদস্য হন। তাঁকে বাবার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে ধরা হয়। সদস্য হওয়ার পর থেকে তিনি পশ্চিমা দেশগুলোর রাজধানীতে হামলা চালানোর আহ্বান জানিয়ে আসছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত