আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইমরান খানকে নোবেল পুরস্কার প্রদানের দাবি পাকিস্তানিদের

ইমরান খানকে নোবেল পুরস্কার প্রদানের দাবি পাকিস্তানিদের

ইন্ডিয়ান এয়ার ফোর্স’র(আইএএফ) উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দেয়ায় পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার দাবি উঠেছে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায় ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। এতে বলা হয়, দেশটিতে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ। রামিজ আসিফ নামে একজন এই ক্যাম্পেইনিং শুরু করে বলে জানা গেছে। এ পর্যন্ত ২৮ হাজার মানুষ এতে সই করেছে।

এতে একজন লেখেন, আমি অনেক ভাগ্যবান। কারণ আমি একজন পাকিস্তানি এবং ইমরান খান আমার প্রধানমন্ত্রী। তবে এই দাবির সমালোচনা করে আরেকজন লেখেন, বিশ্ব রাজনীতি বা জেনেভা চুক্তি সম্পর্কে অজ্ঞরাই এমন দাবি জানাতে পারে। আর এসব দেখে মজা পাচ্ছে অনেকে।

ভারতীয় গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগের সব প্রধানমন্ত্রীর মতো ইমরান খানও পাকিস্তানে সন্ত্রাসবাদীদের মদদ দিয়ে চলেছেন বলে বারবার অভিযোগ উঠেছে। একের পর এক তা প্রকাশ্যে এসেছে আবার। শুধু ভারতীয় উইং কমান্ডারকে ছেড়ে দেয়ায় এবার ইমরান খানকে শান্তির পৃষ্ঠপোষক বলে ঘোষণা করার দাবি জানাচ্ছে পাকিস্তানিরা।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদের হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর গত মঙ্গলবার পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে সংগঠনটির শিবিরে বিমান হামলা চালিয়ে তিন শতাধিক জঙ্গি হত্যা করেছে বলে জানায় ভারত।

তবে ভারতের হামলা চালানোর দাবি স্বীকার করলেও হতাহতের দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান। বুধবার লাইন অব কন্ট্রোল(এলওসি) পার হওয়া দুটি ভারতীয় বিমান ভূপাতিত এবং উইং কমান্ডার অভিনন্দনকে আটক করা হয়েছে বলে জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান।

এদিন পাকিস্তানি গণমাধ্যমগুলোতে প্রকাশিত একটি ভিডিওক্লিপে এই ভারতীয় পাইলটকে বলতে শোনা যায়, পাকিস্তানের সেনাবাহিনী তার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছে এবং সেনাবাহিনীর কর্মকর্তারা খুবই ভালো। পরবর্তীতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এবং অবিলম্বে ও নিরাপদে অভিনন্দনকে ছেড়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করে ভারত।

বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা হিসেবে আটক পাইলট অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেয়া হবে বলে ঘোষণা করলেও জেনেভা কনভেনশন অনুসারে তাকে ছাড়া হচ্ছে বলে দাবি করেছে আইএএফ। শুক্রবার রাতে পাকিস্তান অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত