আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে টুইটারে টপ ট্রেন্ড ‘হ্যাশট্যাগ-গো-ব্যাক-মোদি’

ভারতে টুইটারে টপ ট্রেন্ড ‘হ্যাশট্যাগ-গো-ব্যাক-মোদি’

একদিকে পাকিস্তানে টুইটারে জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে ‘হ্যাশট্যাগ-নোবেল-পিস-ফর-ইমরান-খান’, অন্যদিকে ভারতে ‘হ্যাশট্যাগ-গো-ব্যাক-মোদি’ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির টপ ট্রেন্ড।

শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় ওয়েবসাইট ‘ট্রেন্ডস24’র বরাত দিয়ে এই তথ্য জানায় পাকিস্তানের গণমাধ্যম ‘জিওটিভি’। এতে বলা হয়, শুক্রবার সকাল থেকে টুইটারের টপ ট্রেন্ডে ছিল এটি।

প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফর উপলক্ষে রাজ্যটির বাসিন্দারা এর মাধ্যমে স্পষ্ট করে যে তারা সেখানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাচ্ছে না। রাজনৈতিক স্বার্থে মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীকে ব্যবহার করছেন বলেও সমালোচনা করা হয়।

এক টুইটার ব্যবহারকারী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর একটি ছবি শেয়ার করেন, যাতে পাকিস্তানে কথিত সন্ত্রাসী শিবিরে হামলা চালিয়ে তিন শতাধিক জঙ্গি নিহত করা সংক্রান্ত ভারতের দাবিটি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইন্ডিয়ান এয়ার ফোর্স’র(আইএএফ) উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দেয়ায় পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার দাবি উঠেছে।

শনিবার ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, পাকিস্তানে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে ‘হ্যাশট্যাগ-নোবেল-পিস-ফর-ইমরান-খান’। রামিজ আসিফ নামে একজন এই ক্যাম্পেইনিং শুরু করে বলে জানা গেছে। এ পর্যন্ত ২৮ হাজার মানুষ এতে সই করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত