আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে নিহত ২২

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে নিহত ২২

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের লি কাউন্টিতে দুটি টর্নেডোর আঘাতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

লি কাউন্টির শেরিফ জে জোন্স জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতদের মধ্যে বেশ কয়েক শিশুও রয়েছেন। তিনি বলেন, ওপেলিকা শহরের ৫ থেকে ৬ মাইল দূরে অবস্থিত একটি এলাকাতেই কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

জোন্স এর আগে ১৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। তবে পরে তিনি জানান, ২২ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জোন্স।

শেরিফ জোন্স টর্নেডোর ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে বলেন, মনে হয়েছে ‘কেউ যেন ব্লেড নিয়ে মাটিতে আঁচড় কেটেছে।’ 

সিএনএনের আবহাওয়াবিদ জিন নরম্যান বলেছেন, এক ঘণ্টার ব্যবধানে লি কাউন্টিতে দুটি টর্নেডো আঘাত হানে। জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার আলাবামা ও জর্জিয়ায় কমপক্ষে এক ডজন টর্নেডো আঘাত হেনেছে।

আলাবামার গভর্নর কে আইভি এক টুইটবার্তায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আবহাওয়া আরও খারাপ হতে পারে।

তিনি বলেন, আজ (রোববার) লি কাউন্টিতে ঝড়ের আঘাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওই এলাকায় ঝড়ের আঘাতে বহু ঘর-বাড়ি ধসে পড়েছে।

এদিকে আলাবামার আবহাওয়াবিদ এরিক স্নিটিল এক টুইট বার্তায় বলেছেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে যতজনের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে লি কাউন্টিতে একদিনের টর্নেডোর আঘাতেই। টর্নেডো আঘাত হানায় ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত