আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতীয় ডুবোজাহাজকে ঠেকানো হয়েছে: পাকিস্তান

ভারতীয় ডুবোজাহাজকে ঠেকানো হয়েছে: পাকিস্তান

পাকিস্তানের জলসীমায় ভারতের একটি ডুবোজাহাজের (সাবমেরিন) অনুপ্রবেশের চেষ্টা ঠেকানো হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের তথ্যের বরাত দিয়ে দেশটির ডন টিভি নিউজে বলা হয়, ভারতীয় ওই ডুবোজাহাজের পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর এটিকে ঠেকানো হয়।

পাকিস্তানি নৌবাহিনীর ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি নৌবাহিনী তাদের বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে সাবমেরিনটিকে পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশ ঠেকিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানি নৌবাহিনী ভারতীয় সাবমেরিনকে ঠেকাল। এর আগে ২০১৬ সালেও এমনটা হয়েছিল।
মুখপাত্র বলেন, সরকারের শান্তি উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীর টার্গেট ছিল না। এ ঘটনা থেকে ভারতেরও শান্তি প্রতিষ্ঠায় কাজ করা উচিত বলে মনে করে তারা।

বিবৃতিতে বলা হয়, এটা ছিল দক্ষতায় পাকিস্তানি নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। পাকিস্তানের জলসীমান্তকে রক্ষায় কাজ করে যাবে নৌবাহিনী। যেকোনো ধরনের আগ্রাসন ঠেকানোর সামর্থ্য এই নৌবাহিনীর রয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। এ ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এর পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়। আকাশযুদ্ধে ভারত হারায় দুটি যুদ্ধবিমান। তখনই পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন। এরপর ভারতের দাবির মুখে উত্তেজনা প্রশমনে ‘শান্তিবার্তা’ হিসেবে অভিনন্দনকে ১ মার্চ ভারতে ফেরত পাঠায় পাকিস্তান।

শেয়ার করুন

পাঠকের মতামত