আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আগামী নির্বাচনে অংশ নেবেন না হিলারি

আগামী নির্বাচনে অংশ নেবেন না হিলারি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। তিনি পরবর্তী এই নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন।
সোমবার নিউইয়র্কে স্থানীয় টিভি চ্যানেল নিউজ ১২ কে দেয়া এক সাক্ষাতকারে হিলারি বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। তবে আমি যা বিশ্বাস করি তার জন্যে কাজ করে ও কথা বলে যাব।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০১৬ সালে হিলারী ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।
হিলারি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। বর্তমানে আমার দেশে যা হচ্ছে, তা আমাকে অনেক কষ্ট দিচ্ছে।’ হিলারি কয়েকজন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। তারা দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।

সিএনএন জানিয়েছে, অন্যান্যের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন।
আবারও রাষ্ট্রীয় কোনো দপ্তরে দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে হিলারি সেই সম্ভাবনাও নাকচ করে দেন।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও নিউইয়র্কের সিনেটর আরো বলেন, ‘আমি তা মনে করি না। তবে আমি নিউইয়র্কে থাকতে ভালবাসি। আট বছর একজন সিনেটর হিসেবে আমাকে এই নগরীতে বাস করার ও রাজ্যের বাসিন্দাদের সাথে কাজ করার সুযোগ দেয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

শেয়ার করুন

পাঠকের মতামত