আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উত্তেজনা কমলেও ভারতের হুমকি কমেনি: ইমরান খান

উত্তেজনা কমলেও ভারতের হুমকি কমেনি: ইমরান খান

ভারতের সঙ্গে উত্তেজনা কমেছে কিন্তু হুমকি কমেনি বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘জিওটিভি’ জানায়, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’র(পিটিআই) এক সভায় তিনি এই মন্তব্য করেন।

ইমরান খান বলেন, সময় মতো সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণেই যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।

সভায় ‘ফাইন্যান্স অ্যামেন্ডমেন্ট বিল ২০১৮-১৯’ অনুমোদন করে পিটিআই পার্লামেন্টারি পার্টি।

একাধিক সূত্র মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান যে কারও চাপে নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়নি। এটা দেশের অভ্যন্তরীণ বিষয়। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে পাকিস্তান নিজের স্বার্থে যা করার, তাই করবে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসা করেন বলেও জানায় এসব সূত্র।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’র অধীনে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ এবং ছেলে হামমাদ আজহারসহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ৪৪ জনকে আটক করা হয়েছে।

আরও জানায়, কেন্দ্রীয় সরকার তাদেরকে ‘প্রিভেন্টিভ ডিটেনশনে’(সরকারি আদেশ পালনের জন্য কিংবা পুনরায় অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে আটক করা) নিয়েছে। সোমবার অনুষ্ঠিত এক উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সব নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নেয়া কঠোর পদক্ষেপের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত