আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুসলিমদের হয়রানি করায় ভারতকে সতর্ক করলো জাতিসংঘ

মুসলিমদের হয়রানি করায় ভারতকে সতর্ক করলো জাতিসংঘ

ভারতের বিভাজনের রাজনীতি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধ্বংস করে দিতে পারে বলে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় তিনি ‘ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল’র কাছে তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে ভারতের উদ্দেশে এই সতর্ক বার্তা দেন বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।

মিশেল ব্যাচলেট জানান, ভারতের সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডাগুলো ইতোমধ্যে একটি অসম সমাজের দুর্বল মানুষদেরকে কোণঠাসা করে ফেলেছে।

তিনি বলেন, আমরা যে তথ্যগুলো পাচ্ছি, সেগুলো ভারতের দলিত ও আদিবাসীর মতো ঐতিহাসিকভাবে অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং বিশেষ করে মুসলিমদের প্রতি হয়রানি বাড়ছে বলে ইঙ্গিত করছে।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র(সিআরপিএফ) গাড়িবহরে স্থানীয় এক যুবকের আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর দেশটির বেশ কয়েকটি প্রদেশে কাশ্মীরি ও মুসলিমদের প্রতি হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটে।

পুলওয়ামা হামলা দায় স্বীকার করে পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’। এর জেরে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে সংগঠনটির শিবিরে বিমান হামলা চালিয়ে তিন শতাধিক জঙ্গি হত্যা করেছে বলে দাবি করে ভারত।

তবে ভারতের হামলা চালানোর দাবি স্বীকার করলেও হতাহতের দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান। জবাবে লাইন অব কন্ট্রোল(এলওসি) পার হওয়া দুটি ভারতীয় বিমান ভূপাতিত এবং উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা হয়েছে বলে জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান।

পরবর্তীতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এবং অবিলম্বে ও নিরাপদে অভিনন্দনকে ছেড়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করে ভারত। পাকিস্তান শান্তির বার্তা হিসেবে অভিনন্দনকে দেয়। তবে তাকে জেনেভা কনভেনশন অনুসারে ছাড়া হয় বলে দাবি করে ভারত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত