আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিরোধ বাড়ছে সৌদি বাদশাহ ও যুবরাজের

বিরোধ বাড়ছে সৌদি বাদশাহ ও যুবরাজের

সৌদি যুবরাজ  মোহাম্মদের সঙ্গে তার বাবা ও বাদশাহ সালমানের মতবিরোধ বাড়ছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে,সম্প্রতি ইয়েমন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ কিছু নীতি নির্ধারণে যুবরাজের সঙ্গে বাদশাহর মতবিরোধ বেড়েছে। তুরস্কে  সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ জড়িত বলে অভিযোগ ওঠার পর থেকে এই মতবিরোধ বা দূরত্বের সূত্রপাত।

গত ফেব্রুয়ারি থেকে পিতা-পূত্রের এই দ্বন্দ্ব নাটকীয়ভাবে বাড়তে শুরু করে। ওই মাসে মিশর সফরকালে ৮৩ বছরের বাদশাহকে নিরাপত্তার বিষয়টি নিয়ে উপদেষ্টারা তাকে সতর্ক করেছিলেন। বাদশাহর ওপর হামলার আশঙ্কায় পারিষদরা দ্রুত নতুন নিরাপত্তা টিম নিয়োগ দেয় এবং মিশর থাকা অবস্থাতেই একান্ত অনুগত ৩০ জনেরও বেশি নিরাপত্তা কর্মকর্তাকে রিয়াদ থেকে কায়রো পাঠানো হয়। একইসঙ্গে সঙ্গে থাকা নিরাপত্তা টিমটিকে সৌদি ফেরত পাঠানো হয়। ওই টিমে যুবরাজের অনুগত কয়েকজন সদস্য থাকায় এই উদ্যোগ নেওয়া হয়। নিরপত্তার বিষয়ে বাদশাহর অনুগতরা এতোটাই উদ্বিগ্ন ছিলেন যে মিশরের পক্ষ থেকে সফরকালে নিরাপত্তা কর্মকর্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দেওয়া হয়।

মিশর সফর থেকে ফেরার পর বাদশাহকে অভ্যর্থনা জানানোর যে প্রতিনিধি দলটি ছিল সেই তালিকায় যুবরাজের নাম ছিল না। মূলত যুবরাজকে তিরস্কারের জন্যই তালিকা থেকে তার নামটি বাদ দেওয়া হয়েছিল।

মিশর সফরকালে যুবরাজকে ‘উপ-বাদশাহ’ উপাধি দিয়ে রাজকীয় কর্মকাণ্ডের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন বাদশাহ সালমান। উপাধিটি প্রথাগত হলেও ওই সময় যুবরাজ দুটি নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রিন্সেস রিমা বিনতে বন্দর বিন সুলতানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত এবং ভাই খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। বাদশাহকে বিষয়টি অবহিত না করেই এ বিষয়ে ফরমান জারি করেছিলেন যুবরাজ।

রাজকীয় ফরমানগুলো সাধারণত বাদশাহর নামেই জারি করা হয়। কিন্তু ২৩ ফেব্রুয়ারি জারি করা ওই ফরমানে ‘উপ-বাদশাহর’ স্বাক্ষর ছিল, যা  গত কয়েক দশকে রাজপরিবারে করা হয়নি। গুরুত্বপূর্ণ পদে দুটি নিয়োগের বিষয় বাদশাহ ও তার পারিষদরা জানতে পেরেছিলেন টেলিভিশনের খবরের মাধ্যমে।

যুবরাজের এই ফরমানে বাদশাহ ক্ষুব্ধ হয়েছেন। তবে বয়সের বিবেচনায় খালিদকে অনেক বেশি দায়িত্বপূর্ণ পদ দেওয়ায় বাদশাহের ক্ষোভের মাত্রাটি ছিল বেশি।

তবে বাদশাহ ও যুবরাজের এই দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি দূতাবাস। ওয়াশিংটনে সৌদি দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ‘মতবিরোধের যে কোনো ধরণের পরোক্ষ ইঙ্গিত ভিত্তিহীন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত