আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে ফি বাড়ালো যুক্তরাষ্ট্র

পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে ফি বাড়ালো যুক্তরাষ্ট্র

পাকিস্তানের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রকারের ভিসার মেয়াদ কমানো এবং ফি বাড়ানো হয়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে হোয়াইট হাউজ। তবে কী কারণে এই রদবদল, তা স্পষ্ট করা হয়নি।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’। এতে বলা হয়, এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে দেশটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসার মেয়াদের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করে তারা, সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এটি করা হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ‘জিওটিভি’র বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস মঙ্গলবার জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ভারতীয় গণমাধ্যমটি জানায়, সবচেয়ে বেশি কমানো হয়েছে পাকিস্তানের সাংবাদিকদের ভিসার মেয়াদ। আগে তাদের ভিসার মেয়াদ ছিল পাঁচ বছর, যা কমিয়ে মাত্র তিন মাস করা হয়েছে। অন্যদিকে চাকরি বা মিশনারিদের ক্ষেত্রে ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে এক বছরে নামিয়ে আনা হয়েছে।

আরও জানায়, আগে ভিসার ফি ছিল ১৬০ ডলার। সেটা এখন বাড়িয়ে করা হয়েছে ১৯২ ডলার। যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও একই মেয়াদের ভিসা দেয় পাকিস্তান। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের নীতি মেনেই যুক্তরাষ্ট্রও ভিসার মেয়াদে রদবদল এনেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত