আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাতিসংঘে সৌদিকে লাঞ্ছিত করলো ইইউ’র দেশগুলোসহ ৩৬ দেশ

জাতিসংঘে সৌদিকে লাঞ্ছিত করলো ইইউ’র দেশগুলোসহ ৩৬ দেশ

জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে সৌদি আরবকে লাঞ্ছিত করলো ইউরোপিয়ান ইউনিয়নের(ইইউ) ২৮টি দেশসহ ৩৬টি দেশ। ২০০৬ সালে এই কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো এখানে লাঞ্ছিত হলো দেশটি।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইইউ’র একটি দেশের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এ কথা জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক বার্তা সংস্থা ‘রয়টার্স’। তিনি বলেন, এই বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারা ইউরোপের জন্য একটি সফলতা।

বার্তা সংস্থাটি জানায়, এসব দেশ সৌদি আরবের কাছে ১০ অ্যাক্টিভিস্টকে মুক্তি দেয়ার এবং দেশটির ইস্তাম্বুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনাটি তদন্তে জাতিসংঘকে সহযোগিতা করার আহ্বান জানায়।

এদিন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে নিযুক্ত আইসল্যান্ডের রাষ্ট্রদূত হ্যার্যা ল্ড অ্যাস্পেলুন্ড এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি পাঠ করেন। কানাডা ও অস্ট্রেলিয়া বিবৃতিটিকে সমর্থন করলেও যুক্তরাষ্ট্র করেনি। এই বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।

অ্যাস্পেলুন্ড বিবৃতিটি পাঠকালে বলেন, আমরা সৌদি আরবে সন্ত্রাস-বিরোধী এবং শান্তিপূর্ণভাবে অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে ব্যক্তির বিরুদ্ধে অন্য জাতীয় নিরাপত্তা আইনগুলোর ব্যবহার নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। দেশটির সংস্কার প্রক্রিয়ায় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত এবং করতে হবে অ্যাক্টিভিস্টদেরকে।

এই যৌথ বিবৃতিতে লুজাইন আল-হাথলুল, ইমান আল-নাফজান, আজিজা আল-ইউসেফ, নাসিমা আল-সাদাহ, সামার বাদায়ি, নউফ আবদেলআজিজ, হাতুন আল-ফাসি, মোহাম্মেদ আল-বাজাদি, আমাল আল-হারবি ও শাদান আল-আনেজিকে মুক্ত করার দাবি জানানো হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত