আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেক্সিকোয় কার্গো ট্রাক উল্টে ২৫ শরণার্থী নিহত

মেক্সিকোয় কার্গো ট্রাক উল্টে ২৫ শরণার্থী নিহত

মেক্সিকোর দক্ষিণে কার্গো ট্রাক উল্টে এর ভেতরে থাকা ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিয়াপাস রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

চিয়াপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি পিকআপ ট্রাকের সঙ্গে কার্গো ট্রাকটির সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে।

গুয়াতেমালা সীমান্তের কাছে চিয়াপাসের দক্ষিণের রাজধানী তুক্সলা-গুতিয়েরেজ থেকে ৪১ কিলোমিটার উত্তর-পূর্বে মহাসড়কে সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটে। নম্বর প্লেট বিহীন কার্গো ট্রাকে অবৈধভাবে শরণার্থীদের বহন করা হচ্ছিল বলেও জানান কর্মকর্তারা।

তবে হতাহতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানাননি কর্মকর্তারা। তবে তারা মধ্য আমেরিকা থেকে আসা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, মধ্য আমেরিকার বিভিন্ন দেশ বিশেষ করে গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভেদোর থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের শরণার্থীদের  জন্য চিয়াপাস একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত