আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের ভারমন্ট শহরের মেয়র নির্বাচিত হলো ছাগল

যুক্তরাষ্ট্রের ভারমন্ট শহরের মেয়র নির্বাচিত হলো ছাগল

এক ডজনেরও বেশি প্রার্থীকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যের একটি শহরের মেয়র নির্বাচিত হয়েছে তিন বছর বয়সী একটি ছাগল।

মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায়, লিঙ্কন নামের ছাগলটিকে এক বছরের জন্য ফেয়ার হেভেন শহরের মেয়র নির্বাচিত করা হয়েছে। শহরটির লোকসংখ্যা প্রায় আড়াই হাজার। 

অবৈতনিক এই পদের জন্য আরও ১৫টি প্রাণীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লিঙ্কন। ছাগলটি স্যাসি টাউল নামের একটি বিড়াল, স্টেলা হাইব্লার একটি কুকুর এবং ক্রিস্টাল নামের একটি ইঁদুরজাতীয় প্রাণীকে ভোটে পরাজিত করে।

নির্বাচনে মোট ভোট পড়ে ৫৩টি। এর মধ্যে লিঙ্কন পায় ১৩ ভোট, অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যামি ভিগার নামের একটি কুকুর পায় ১১ ভোট।

মেয়র হিসেবে লিঙ্কন স্থানীয় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে মেমোরিয়াল ডে প্যারেড যার জন্য লিঙ্কন উত্তরীয় ধারন করবে।

ফেয়ার হেভেনের কোনও মনুষ্য মেয়র নেই। টাউন ম্যানেজার জো গান্টার রাটল্যান্ড হেরাল্ড পত্রিকাকে বলেন কোনও প্রাণীকে মেয়র নির্বাচিত করা আইডিয়াটা তার কাছে দারুন মনে হয়।

তিনি বলেন, ওই এলাকায় একটি খেলার মাঠ তৈরির টাকা তোলার জন্য তিনি নির্বাচনের আয়োজন করলে ভালো হবে বলে মনে করেন। তবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাত্র পাঁচ ডলার এন্ট্রি ফি থাকায় প্রায় ১০০ ডলার উঠেছে। তবে টাকা না উঠলেও এতে অন্য লাভ হয়েছে। নির্বাচনে শিশুরা পৌরবিজ্ঞান সম্পর্কে হাতে কলমে শিক্ষা লাভ করেছে পেয়েছে, যা ভবিষ্যতে কাজে আসবে বলে মনে করেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত