আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

১১ নবজাতকের মৃত্যুতে তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

১১ নবজাতকের মৃত্যুতে তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

রাজধানী তিউনিসের একটি হাসপাতালে ১১ নবজাতকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী আব্দেরাউফ শেরিফ। রোববার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত ৭ থেকে ৮ মার্চ জীবাণুতে আক্রান্ত হয়ে এসব শিশুর মৃত্রু হয়েছে।

প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ জানিয়েছেন, এ ঘটনায় সরকারি মেডিক্যাল, ওষুধ কারখানা ও জীবাণুমুক্ত ব্যবস্থা তদন্তের জন্য কমিটি করা হয়েছে।

মাত্র চার মাস আগে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন শেরিফ।

ফেসবুকে দেওয়া এক পোস্টে  তিনিসিয়ার পেড্রিয়াটিক সোসাইটি বলেছে, সম্ভত শিরার মাধ্যমে সরবরাহ করা কোনো খাদ্য থেকে জীবাণুর সংক্রমণ হয়েছে। শিশু মৃত্যুর এই ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি। এছাড়া  স্বাস্থ্যকর্মীরা যে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে তারও সমালোচনা করেছে তারা।

উত্তর আফ্রিকার দেশগুলোতে তিউনিসিয়ার স্বাস্থ্যসেবার সুনাম রয়েছে। দেশটি চিকিৎসা পর্যটন খাত থেকে বেশ বড় অংকের রাজস্ব পেয়ে থাকে। তবে ২০১১ সালে আরব বষন্তের সময় প্রেসিডেন্ট জাইনেল আবেদিন বেন আলিকে ক্ষমতাচ্যুতের পর দেশটির স্বাস্থ্যখাতে সংকট দেখা দিতে শুরু করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত