আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীরে ভারতীয় ‘নৃশংসতা’ ওআইসিতে তুলছে পাকিস্তান

কাশ্মীরে ভারতীয় ‘নৃশংসতা’ ওআইসিতে তুলছে পাকিস্তান

জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর ‘নৃশংসতা’, সীমান্তের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনসহ দেশটির বিরুদ্ধে ওইআইসিতে বিভিন্ন অভিযোগ করার কথা জানিয়েছে পাকিস্তান।

ওআইসির সদস্য দেশগুলোর ১৪তম সংসদীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ অধিবেশনে (পিইউআইসি) ইসলামাবাদ এই অভিযোগ করবে বলে খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা।

মরক্কোর রাবাতে ১০ মার্চ থেকে এই অধিবেশন শুরু হয়েছে। চলবে ১৪ মার্চ পর্যন্ত।

কাশ্মীর কমিটির সভাপতি সৈয়দ ফকর ইমামের নেতৃত্বাধীন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার সংসদীয় প্রতিনিধিদলের মনোনয়ন পেয়েছেন।

এক সংবাদবিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, মরক্কোর ওই অধিবেশনে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তারা করবেন।

আসাদ কায়সার বলেন, ‘প্রতিনিধিদল ৫৪ সদস্যের পিইউআইসি ফোরামে অব্যাহতভাবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিষয়টি তুলে ধরবে।’

কাশ্মীর ইস্যুতে ভারতের আচরণে পুরো এই অঞ্চল যুদ্ধ এবং ধ্বংসের ঝুঁকিতে রয়েছে বলেও মত দেন তিনি।

অধিবেশনে কাশ্মীর ইস্যুতে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের গৃহীত পদক্ষেপও তুলে ধরার কথা জানানো হয়েছে।

স্পিকার আসাদ কায়সার আরও জানান, ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং মুসলিম নারী ও শিশুদের নিরাপত্তায় পৃথক রেজ্যুলেশন করার প্রস্তাব তারা দিবেন।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ-ই মোহাম্মদের আত্মঘাতী হামলায় ৪২ সিআরপিএফ জওয়ান নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইতোমধ্যে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেছে। পাল্টা হিসেবে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলটকে আটক করে। যদিও পরে তাকে ছেড়ে দেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত