আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রমজানে ভোটগ্রহণ : বিতর্কের মুখে ভারতের নির্বাচন

রমজানে ভোটগ্রহণ : বিতর্কের মুখে ভারতের নির্বাচন

উত্তর প্রদেশে ভোট দিচ্ছেন মুসলিমরা - ফাইল ছবি

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল। শেষ হবে ১৯ মে। মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এ বছরের রমজান মাস। আর সে সময়েই অনুষ্ঠিত হবে শেষ তিন দফার ভোটগ্রহণ। বিষয়টি নিয়ে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে।

রমজানের মাসে ভোটগ্রহণ নিয়ে রোববারই আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাশাপাশি আম আদমি পার্টিও অভিযোগ করেছে, বিজেপি মুসলিমদের ভোট পাবে না জানে। তাই মুসলিমরা যাতে বেশি পরিমাণে ভোট দিতে না পারেন, তার জন্যই ইচ্ছাকৃতভাবে রমজানের মাসে তিন দফায় ভোটগ্রহণ ফেলা হয়েছে।

রমজানের মাসে লোকসভার ভোটগ্রহণ নিয়ে বিতর্কের মুখে নির্বাচন কমিশন জানিয়ে দিল, পুরো মাস বাদ দিয়ে লোকসভার ভোট করা সম্ভব নয়।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৫ মে এ বছরের পবিত্র রমজানের মাস শুরু হওয়ার কথা, যা শেষ হবে ৪ জুন। তার মধ্যেই ৬ মে, ১২ মে ও ১৯ মে- তিন দফায় ভোটগ্রহণ হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রোববার বলেছিলেন, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারে সংখ্যালঘু মানুষদের অসুবিধা হবে। এখন আপের বিধায়ক সঞ্জয় সিংহ অভিযোগ করেন, মে-জুন মাসের গরমের মধ্যে রোজা রেখে চলা মুসলিমরা কী ভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন?

আপের আরেকজন বিধায়ক আমানতুল্লা খানের অভিযোগ, ১২ মে দিল্লিতে ভোট। ওই সময় রমজানের মধ্যে মুসলিমরা কম ভোট দিলে বিজেপিরই সুবিধা হবে। কংগ্রেস এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান না নিলেও, মহারাষ্ট্রের কংগ্রেসের রাজ্যসভা বিধায়ক হুসেল দালওয়াই কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

এদিকে বিজেপি নেতারা বিরোধীদের এসব যুক্তিকে পাত্তা দিতে চাইছেন না। তারা বলছেন, এত মরিয়া হবেন না। রমজানের সময় এর আগেও ভোট হয়েছে। বরং তারা পাল্টা যুক্তি দেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেন না, এই ধারণাটাই ভুল। দু’বছর আগে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে মুসলিমরাও বিজেপিকে ভোট দিয়েছেন। দেওবন্দ, সাহারানপুর, মুজফ্ফরনগর, বিজনোর, বরেলির মতো মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিজেপি জিতে এসেছে।

এদিকে এমআইএম-এর সভাপতি আসাউদ্দিন ওয়েইসির বক্তব্য একটু অন্যরকম। তার যুক্তি, রমজানের সময় মুসলিমরা আরো বেশি হারে ভোট দেবেন এবং খারাপ শক্তিকে হারাবেন।

২০১১-র আদমশুমারি অনুসারে দেশের জনসংখ্যার ১৪.২ শতাংশ মুসলমান। কিন্তু লোকসভার ২১৮টি আসনে মুসলিম ভোটারদের নির্ণায়ক শক্তি হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। স্বাভাবিকভাবেই মুসলিম ভোট লোকসভা ভোটের গুরুত্বপূর্ণ অংশ। ২০১৪-র লোকসভা ভোটে মাত্র ২২ জন মুসলিম প্রার্থী জিতে এসেছিলেন। তবে বিশ্লেষকদের যুক্তি, মুসলিমদের জিতে আসার সঙ্গে মুসলিম ভোটের হার মিলিয়ে ফেললে ভুল হবে। বরং তারা অন্যদের জয়-পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত