আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নাইজেরিয়ায় ভবন ধস, বহু মানুষ আটকা

নাইজেরিয়ায় ভবন ধস, বহু মানুষ আটকা

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের একটি ভবন ধসে বহু মানুষ আটকা পড়েছে। বুধবার জরুরি সেবা বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম  ফারিনলয়ি জানিয়েছেন, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শিশুসহ বহুলোক ভবনটিতে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ ভবনটির তৃতীয় তলায় একটি বেসরকারি স্কুল ছিল। স্থানীয় সময় সকাল ১০টায় ভবনটি ধসে পড়ে।

রয়টার্স জানিয়েছে, ভবনটি লাগোসের ইতা-ফাজি এলাকায় অবস্থিত। ওই এলাকায় উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ অপসারণের কাজ করছে। কয়েক হাজার মানুষ ওই এলাকাটি ঘিরে রেখেছে। অনেকে বাড়ির ছাদ কিংবা সড়কে জড়ো হয়েছে।

দুর্বল নির্মাণ সামগ্রী ও নিয়ন্ত্রণের অভাবের কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ২০১৬ সালে একটি ভবন ধসে শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত