আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জেরুজালেমের জন্য তুরস্ক তার লড়াই চালিয়ে যাবে : এরদোগান

জেরুজালেমের জন্য তুরস্ক তার লড়াই চালিয়ে যাবে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পবিত্র আল আকসা মসজিদ ইস্যুতে পুরো দুনিয়া নীরব থাকলেও তুরস্ক চুপ থাকবে না। জেরুজালেমের জন্য তুরস্ক তার লড়াই অব্যাহত রাখবে। যতক্ষণ পর্যন্ত শহরটি ইসলামী বিশ্বে এর গুরুত্ব অনুযায়ী পরিচালিত না হয় ততক্ষণ পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। বুধবার আঙ্কারায় এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে ইসরায়েলি তাণ্ডবেরও সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, তুর্কি জাতি এই পবিত্র মসজিদে যে কোনও তাণ্ডবের বিরুদ্ধে আওয়াজ তুলবে। এ ইস্যুতে সমগ্র দুনিয়া মুখে এঁটে রাখলেও তুরস্ক চুপ করে থাকবে না।

এরদোগান বলেন, আল আকসা মসজিদ কমপ্লেক্সে হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাবে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দুনিয়ায় যদি একজন নিপীড়ক থাকে, তবে সেটি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এরদোগান বলেন, নেতানিয়াহু কি সেই ব্যক্তি নয়, যে নির্বাচনে সুবিধা লাভের উদ্দেশে হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ মানুষকে কারাগারে রাখে? তাদের ওপর নিপীড়ন চালায়।

উল্লেখ্য, জায়নবাদ নামক মতবাদের মধ্য দিয়ে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। জায়নবাদ ইহুদি ধর্মের দর্শন নয়, এটি একটি রাজনৈতিক মতবাদ; অলীক রূপকথায় যে মতবাদের শরীর গড়ে উঠেছে। জায়নবাদের ভাষ্য, জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে গঠিত পবিত্র নগরীতে স্রষ্টা তাদের অধিকার ফিরিয়ে নিতে বলেছিল!

ইতিহাসে নজর ফেরালে দেখা যায়, ১৮ শতক থেকে জায়নবাদ নামের আন্দোলনের মধ্য দিয়ে ইউরোপসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ইহুদিরা তাদের বর্ণবাদী ধারণা ধারণা বিস্তার ঘটিয়ে দখল হওয়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেয়।

২০১৮ সালের জুলাইয়ে জায়নবাদী মতাদর্শকে আইনগত ভিত্তি দিতে নেসেটে পাস হওয়া ‘জাতিরাষ্ট্র বিষয়ক আইন’ অনুযায়ী দখলীকৃত ফিলিস্তিনি ভূমিতে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রকে ঐতিহাসিকভাবেই ইহুদিদের জন্মভূমি আখ্যা দেওয়া হয়।

বলা হয়, সঙ্গত কারণেই এখানকার মাটিকে নিজেদের দাবি করার অধিকার রয়েছে তাদের। আইনে বলা হয়, ইসরায়েল শুধু ইহুদি নাগরিকদের রাষ্ট্র। অথচ ইসরায়েল নামক দেশটিই গড়ে উঠেছে ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড দখল করে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ১৯৮০ সালে পুরো জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনও তাদের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বরাবরই এই দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত