আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ২ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ২ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে

হামলার পর নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকারী দলের তৎপরতা

নিউজিল্যান্ডে শুক্রবার দুটি মসজিদে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুইজন বাংলাদেশি রয়েছেন। হামলার ঘটনার পরপরই নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। পাশাপাশি হামলায় আহত হয়েছেন আরো ৮ জন বাংলাদেশি।
এদিকে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিহত দুইজন বাংলাদেশির পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন।

তিনি বলেন, নিহতদের একজন ড. আবদুস সামাদ। নিহত আব্দুস সামাদ স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। ড. সামাদ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বলেও জানান তিনি।

নিহত অন্য বাংলাদেশির নাম মিসেস হোসনে আরা। তিনি একজন গৃহবধূ বলে জানান নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত