আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিনেটরের মাথায় ডিম ভেঙে রাতারাতি হিরো কনোলি

সিনেটরের মাথায় ডিম ভেঙে রাতারাতি হিরো কনোলি

অস্ট্রেলিয়ার চরম ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম মারার পর রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন কিশোর উইল কনোলি।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসলিমকে হত্যার করে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন টারান্ট।

অ্যানিং এই হত্যাযজ্ঞের জন্য মুসলিম অভিবাসনকে দায়ী করে বক্তব্য দেন। এরপর মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে যখন অ্যানিং বক্তব্য দিচ্ছিলেন, তার পাশে দাঁড়িয়ে থাকা কনোলি হঠাৎ করেই তার মাথায় একটি ডিম ভেঙে ভাঙেন।

এরপর সিনেটর অ্যানিং ওই তরুণকে কয়েকবার মারতে উদ্ধত হন। অ্যানিংয়ের বেশ কয়েকজন সমর্থকও তাকে আঁকড়ে ধরে মাটিতে ফেলে রাখেন।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড রোববার জানায়, ‘গো ফান্ড মি’ ওয়েবসাইটে কনোলির জন্য ইতোমধ্যে ২২ হাজার ডলারেরও বেশি চাঁদা তোলা হয়েছে।

চেঞ্জ ডট ওআরজি ওয়েবসাইটে ভিন্ন একটি পিটিশনে সিনেটর অ্যানিংকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের এক আবেদনে দুই দিনেরও কম সময়ে স্বাক্ষর করেছেন ৭ লাখেরও বেশি মানুষ।

আবেদনের উদ্যোক্তা কেট আহমেদ বলেন, ‘আমাদের গণতান্ত্রিক ও বহুবিচিত্র সংস্কৃতির দেশে সিনেটর অ্যানিংয়ের কোনো জায়গা নেই।’

মেলবোর্নের কিশোর কনোলি টুইটারে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছেন, যেখানে সে নিজের পরিচয় দিয়েছে ‘এগ বয়’ হিসেবে।

‘রাজনীতিকদের ডিম মারবে না, মারলে একসঙ্গে ৩০ জন তোমাকে আঁকড়ে ধরে মাটিতে চেপে রাখবে। আমি খুব কষ্ট করে এই শিক্ষা পেয়েছি’, ভিডিওতে বলেন কনোলি।

কনোলির একাউন্ট অকেজো করে দেয়া হলেও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট ছড়িয়ে পড়ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত