আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুলিশ হেফাজতে জামায়াত কর্মীর মৃত্যু, উত্তাল কাশ্মীর

পুলিশ হেফাজতে জামায়াত কর্মীর মৃত্যু, উত্তাল কাশ্মীর

ভারতীয় পুলিশ হেফাজতে নিহত জামায়াত কর্মী রিজওয়ান আসাদ পন্ডিত

ভারত অধিকৃত কাশ্মিরের অবন্তীপুরায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এক মুসলিম যুবক পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর সমগ্র কাশ্মির জুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। নিহত যুবকের নাম রিজওয়ান আসাদ পন্ডিত। তিনি ছিলেন স্থানীয় একটি স্কুলের শিক্ষক এবং সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী।

ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, পুলিশ সে ব্যাপারে কিছু না জানালেও পুলিশ সূত্রগুলো দাবি করছে, স্বাধীনতাকামী আন্দোলনে জড়িত সন্দেহেই ওই যুবককে আটক করা হয়েছিল। তার পরিবার বা রাজ্যের মানবাধিকার কর্মীরা অবশ্য সে কথা মানছেন না।

গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামাতে জাতীয় সড়কের ওপর যে আত্মঘাতী হামলায় চল্লিশজনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছিল, রিজওয়ান আসাদ পন্ডিতদের বাড়ি সেই জাতীয় সড়ক থেকে বেশি দূরে নয়।

নিহত রিজওয়ান আসাদের বাবা আসাদউল্লাহ পন্ডিত কাশ্মীরে জামায়াতে ইসলামীর একজন রোকন, ছেলেও যুক্ত ছিলেন সেই সংগঠনের কাজে। দেরাদুন থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করে আসার পর রিজওয়ান ছিলেন স্থানীয় একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, পাশাপাশি ছাত্রদের টিউশনও দিতেন।

পরিবার স্বপ্ন দেখত শিগগিরই সে কাশ্মীর ইউনিভার্সিটিতে পিএইচডি করবে। কিন্তু তার বদলে এখন অবন্তীপুরায় তাদের দোতলা বাড়ির সামনে শোকের মাতম।

মঙ্গলবার বিকেলে পুলিশ তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকেই এলাকার মহিলারা তাদের বাড়ির সামনে জড়ো হয়ে একটানা বিলাপ আর কান্নাকাটি করে চলেছেন।

রিজওয়ানের সবচেয়ে ছোট ভাই জুলকারনাইন জানাচ্ছেন,‘রোববার রাতে স্থানীয় থানার পুলিশ ডিএসপি-র নেতৃত্বে আমাদের এলাকায় হানা দিয়ে দু-তিনটে বাড়ি ঘিরে ফেলে। তারপর মহিলাদেরসহ পরিবারের বাকি সবাইকে বাইরে একটা ঘরে আটকে রেখে ওকে তুলে নিয়ে যায়। তারা হুমকিও দিয়ে যায়, এ খবর যেন আমরা বাইরে কাউকে না-বলি।’

তিনি আরো বলেন,‘পরদিন সোমবার থানায় খোঁজ নিতে গিয়ে শুনি ওকে শ্রীনগরের কার্গো ক্যাম্পে সরিয়ে নেয়া হয়েছে- আর মঙ্গলবার শুনলাম ওকে মেরেই ফেলা হয়েছে।’

রিজওয়ানের ছোটভাই জুলকারনাইন বলেন,‘অথচ ওর সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্কই ছিল না, এটা ঠান্ডা মাথায় একটা খুন- আমরা যার তদন্ত চাই।’

শ্রীনগর বিমানবন্দরের কাছে যেখানে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদর দফতর, সেটি 'কার্গো ক্যাম্প' নামেই কুখ্যাত- বহু কাশ্মীরি যুবকই সেখানে চরম নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ।

সেই কার্গোতে রিজওয়ান আসাদের মৃত্যু হয়েছে, এ খবর ছড়িয়ে পড়তেই উপত্যকার বিভিন্ন জায়গায় ক্ষুব্ধ তরুণরা রাস্তায় নেমে আসেন। সেই সব বিক্ষোভ আর ভারত-বিরোধী সমাবেশ থেকে স্লোগানও দেয়া হয় এই বলে যে- রিজওয়ানের রক্ত কাশ্মীরে বিপ্লব আর স্বাধীনতা এনে দেবে।

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা বানো বলছিলেন,‘বর্বরতাও যে কত স্বাভাবিক হয়ে উঠতে পারে এই ঘটনা তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। ভারতে বিজেপি সরকার আসার পর থেকেই যেন তারা মুসলিমদের নির্মূল করার এজেন্ডা নিয়ে চলছে ... কাশ্মীরে সেটা আগেও ছিল, কিন্তু এখন আর কোনো রাখঢাক নেই।’

তিনি আরো বলেন,‘কখনো গুম, কখনো এনকাউন্টার (বন্দুকযুদ্ধ), কখনও কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু)- কাশ্মীরে নির্বিচার হত্যা চলছেই। ধীরে ধীরে বাড়তে থাকা একটা গণহত্যাই যেন রুটিনে পরিণত হয়েছে।’

কাশ্মীরে গত মাসে যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের সঙ্গে এখন সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করছেন অধ্যাপক বানো।

তিনি বলছিলেন,‘ক্যাডারভিত্তিক সংগঠন জামায়াত কাশ্মীরে খুবই প্রভাবশালী - কিন্তু বিগত পনেরো বছরে তারা নিজেদের অনেক পাল্টে নিয়েছে, আক্রমণাত্মক ভাব থেকে একেবারেই সরে এসেছে।’

অধ্যাপক হামিদা বানো বলেন,‘তাদের প্রায় গোটা নেতৃত্ব ক্র্যাকডাউনে খতম হয়ে যাওয়ার পর তারা এখন শুধু ধর্মীয় ও সামাজিক কাজকর্মেই মন দিয়েছে। তারা চরমপন্থা সমর্থন করছে না বলে সৈয়দ আহমেদ শাহ গিলানির মতো নেতাও জামায়াত ছেড়ে নিজের দল তেহরিক-ই-হুরিয়ত গঠন করতে বাধ্য হয়েছেন।’

তিনি আরো বলেন, অথচ জামায়াতের কর্মী রিজওয়ান আসাদ পন্ডিতকে সেই সন্ত্রাসী সন্দেহেই পুলিশ তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলল- তার পরিবার ও মহল্লার লোকজন সেটা কিছুতেই মানতে পারছেন না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত