আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের নারীদেরকে স্কার্ফ পরার আহ্বান

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের নারীদেরকে স্কার্ফ পরার আহ্বান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে জুমার নামাজরত মুসলিমদের ওপর হামলার পর দেশটির মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াতে আগামী শুক্রবার কিউই নারীদেরকে স্কার্ফ পরার আহ্বান জানিয়েছে ‘স্কার্ভস ইন সলিডারিটি’ নামের একটি সংগঠন।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউজিল্যান্ডের গণমাধ্যম ‘নিউজহাব’। এতে বলা হয়, দেশব্যাপী এই আয়োজনের অন্যতম সংগঠক হলেন অ্যানা থমাস নামের এক নারী। ইতোমধ্যে অনলাইনে কয়েকশ’ মানুষ এই উদ্যোগকে সমর্থন জানিয়ে কমেন্ট করেছে।

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে প্রচারিত ম্যাজিক টক নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক সিয়ান প্লানকেটকে অ্যানা থমাস জানান, তারা বোঝাতে চান যে দেশটির মুসলিমরা একা নয়। তিনি বলেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার আমরা স্কার্ফ পরবো।

তিনি বলেন, যে নারীরা হিজাব পরে নিউজিল্যান্ডের রাস্তায় বের হয়, তারা বর্ণবাদী হামলার আশঙ্কায় থাকে। তাই এদেশের সব নারী হিজাব পরলে তাদের এই আশঙ্কা অনেকাংশে দূর হয়ে যাবে। তারা মনে করবে আমরা সবসময় তাদের পাশেই আছি।

কয়েকজন তার এই আহ্বানকে একটি বিপজ্জনক সাংস্কৃতিক জবরদস্তি বলে সমালোচনা করেছেন। এই বিষয়ে থমাস জানান, তিনি ইসলামিক উইমেন’স কাউন্সিলের সদস্য নাসরিন হানিফের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। নাসরিন হানিফ এই বিষয়ে একমত পোষণ করেছেন।

অ্যানা থমাসকে নাসরিন হানিফ বলেন, এতে মনে হবে নিউজিল্যান্ডের সব মানুষ আমাদের কষ্টে পাশে আছে। আপনার এই চিন্তাভাবনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এদেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানানোর সবচেয়ে ভালো উপায় হবে এটি।

গত শুক্রবার আল নূর এবং লিনউড মসজিদে পরপর হামলা করে ৫০ জনকে নিহত এবং ৫০ জনকে আহত করেছেন ব্রেনটন ট্যারেন্ট নামের এক ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক। হামলার ৩৬ মিনিট পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এটাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। পরে তিনি দেশটির সংসদের একটি বিশেষ অধিবেশনে বলেন, মসজিদে হামলাকারী সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি নিজে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু কুখ্যাতি ছাড়া আর কিছুই পাননি।

তার এই ঘৃণ্য কাজের জন্য আমি কখনোই তার নাম মুখে নেবো না বলেও উল্লেখ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত