আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

জুমার আজান সম্প্রচার করবে নিউজিল্যান্ডের রেডিও-টিভি

জুমার আজান সম্প্রচার করবে নিউজিল্যান্ডের রেডিও-টিভি

শুক্রবার জুমার আজান সম্প্রচার করবে নিউ জিল্যান্ডের একটি সরকারি রেডিও এবং টেলিভিশন চ্যানেল।  বুধবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন এ ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নিহত ৫০ জনের স্মরণে শুক্রবার দুই মিনিট নীরবতা পালন করা হবে। রেডিও এনজেড ও টিভিএনজেডে এই নীরবতা পালনের ঘোষণা দেওয়া হবে। এছাড়া এই দুটি সম্প্রচারমাধ্যমে জুমার আজানও সম্প্রচার করা হবে।

ক্রাইস্টচার্চে নিহতদের দাফন বুধবার শুরু হয়েছে। স্থানীয় মুসলমানদের সমবেদনা জানাতে দ্বিতীয়বারের মতো এ দিন ক্রাইস্টচার্চে গিয়েছেন প্রধানমন্ত্রী আরদার্ন।

সেখানে তিনি বলেছেন, ‘বিশেষ করে শুক্রবার মুসলমানদের মসজিদে ফিরে যাওয়ার প্রতি সমর্থণ ব্যক্ত করার প্রত্যাশা রাখছি। বিষয়টি মনে করিয়ে দিতে ওই দিনই দুই মিনিট নীরবতা পালন করা হবে। আমরা জাতীয়ভাবে টিভিএনজেড ও রেডিও এনজেডের মাধ্যমে আজানও সম্প্রচার করব।’

প্রধানমন্ত্রী এসময় নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণেরও ঘোষণা দিয়েছেন।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। ওই হামলায় নিহত হয় ৫০ জন মুসলিম। এছাড়া আহত হয় আরো অনেকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত