আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউ জিল্যান্ডে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ হচ্ছে

নিউ জিল্যান্ডে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ হচ্ছে

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর নিউ জিল্যান্ড সরকার অ্যাসাল্ট ও সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করছে।

নিউ জিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন কঠোর নতুন অস্ত্র আইনের অধীনে এসব অস্ত্র নিষিদ্ধ করার কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স।

গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় ৫০ জন নিহত এবং ৪০ জন আহত হন।

আগামী ১১ এপ্রিলের মধ্যে নতুন অস্ত্র আইন কার্যকর হবে এবং তাতে নিষিদ্ধ অস্ত্র মালিকদের কাছ থেকে কিনে নেওয়ার একটি ব্যবস্থা রাখা হবে।
 
আরডার্ন বলেন, ‘হামলার ছয় দিন পর, আমরা সবরকমের সেমি-অটোমেটিক (এমএসএসএ) ও অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ ঘোষণা করছি।

আর ঘোষিত সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে আইন প্রনয়নের আগে অস্ত্রগুলোর তড়িঘড়ি ক্রয় বন্ধ করতে অন্তবর্তী বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।।

তিনি আরো বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও একই ধরনের অন্যান্য ডিভাইসের বিক্রিও নিষিদ্ধ করা হবে।

এর আগে বুধবার বর্ণবাদী ভাবাদর্শের শিকড় উপড়ে ফেলার জন্য বিশ্বব্যাপী লড়াইয়ের ডাক দেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী।
 
বুধবার বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে  তিনি এ আহ্বান জানিয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বর্ণবাদ বাড়ছে এমন ধারণাও প্রত্যাখ্যান করেন আরডার্ন।

উগ্র ডানপন্থি জাতীয়তাবাদের বিস্তৃতি রোধে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ শুক্রবার ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে জুমার নামাজের সময় নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যা করে বর্ণবাদী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্ট। এতে আহত হন ৪০ জন।

নিহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত